Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

কলকাতাসহ দক্ষিণবঙ্গ থেকে বিদায়ের পথে শীত

কলকাতাসহ দক্ষিণবঙ্গ থেকে বিদায়ের পথে শীত

দক্ষিণবঙ্গ থেকে বিদায়ের মুখে শীত।গত কয়েকদিন ধরে কলকাতারসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই বাড়তে শুরু করেছে।
কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নীচে রয়েছে। কিন্তু জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের অনেক জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যে ৩০ ডিগ্রি ছুঁয়েছে।

আরও পড়ুন: বাধাহীন উত্তুরে হওয়ার দাপট,হুড়হুড়িয়ে নামল পারদ; আরও কমবে তাপমাত্রা! 

শীতের কিছুটা আমেজ এখন মূলত সকালের ও রাতের দিকে সীমাবদ্ধ।বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা বেড়ে ১৬.৯ ডিগ্ৰি সেলসিয়াসে পৌঁছায়। আপাতত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে এদিন সর্বনিম্ন তাপমাত্রা সব থেকে কম ছিল বীরভূমের সিউড়িতে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal