Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
24 July 2026

তাপমাত্রা নামতে শুরু করল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, আরও বাড়বে শীতের দাপট

তাপমাত্রা নামতে শুরু করল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, আরও বাড়বে শীতের দাপট

তাপমাত্রা নামতে শুরু করল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে মরশুমে প্রথমবার রাতের তাপমাত্রার সিঙ্গল ডিজিটে নামল শ্রীনিকেতনে।
শনিবার শেষরাতে শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। শ্রীনিকেতন ছাড়া রাজ্যের আর একটি মাত্র জায়গাতেই রাতের তাপমাত্রার সিঙ্গল ডিজিটে নামার নজির রয়েছে। তা হল দার্জিলিং।
বঙ্গোপসগারের উপর থেকে নিম্নচাপের কাঁটা সরে যাওয়ার পর দেশের উত্তর–পূর্ব দিক দিয়ে ঠান্ডা ও শুকনো বাতাসের প্রবেশের পথ সহজ হয়েছে।। তার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ শীতের আমেজ পেতে শুরু করেছে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের মতো রাজ্যের পশ্চিমের জেলাগুলোর পাথুরে এবং রুক্ষ প্রকৃতির জন্য শীতের কামড় অনেক বেশি।

আরও পড়ুন: চায়না পাল এবং আশিস বিশ্বাসের হাত ধরে চিনে পাড়ি দিচ্ছে বাংলার মৃৎশিল্প ও টেরাকোটার কাজ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal