Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
24 July 2026

রাজ‍্যে হঠাৎই শীতের আমেজ, কলকাতার তাপমাত্রা নামল অনেকটাই

রাজ‍্যে হঠাৎই শীতের আমেজ, কলকাতার তাপমাত্রা নামল অনেকটাই

হঠাৎই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় শীতের আমেজ। বুধবার শহরে মরশুমের শীতলতম দিন, জানাল আবহাওয়া অফিস।
এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কম। মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
নভেম্বর মাসেই শহর থেকে জেলায় শীতের আমেজ উপভোগ করছেন রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, জেলাতেও একধাক্কায় কমেছে অনেকটা তাপমাত্রা।

আরও পড়ুন: শিয়ালদহ মেট্রো স্টেশনে এবার যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে ২-A ও ২-B প্ল্যাটফর্ম

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal