Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
21 June 2026

বিশ্বকাপের ফাইনাল, সেমি ফাইনালের টিকিট বিক্রি কবে থেকে? যা জানাল বিসিসিআই 

বিশ্বকাপের ফাইনাল, সেমি ফাইনালের টিকিট বিক্রি কবে থেকে? যা জানাল বিসিসিআই 

বিশ্বকাপ জ্বরে আক্রান্ত ক্রিকেট প্রেমীরা। মেগা টুর্নামেন্টর গ্রুপ পর্ব শেষ হতে চলেছে। ইতিমধ্যেই বিশ্বকাপের সেমি ফাইনালে তিন দল নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। বাকি একটি স্থান দখলের জন্য তিন দলের লড়াই চলছে। এর মধ্যেই বিশ্বকাপের নক আউট পর্বের টিকিট বিক্রির দিনখন জানিয়ে দিল বিসিসিআই। 

আরও পড়ুন: India vs Afghanistan 1st ODI: ধরমশালায় প্রথম ওয়ানডে, বৃষ্টিতে কি পণ্ড হবে ম্যাচ? জেনে নিন আবহাওয়ার আপডেট

বৃহস্পতিবার রাত ৮টা থেকে বিশ্বকাপের নক আউট পর্বের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, নক আউট পর্বের টিকিটগুলো এদিন ৮ থেকেই ছাড়া হবে। প্রসঙ্গত, ১৫ নভেম্বর এবং ১৬ নভেম্বর যথাক্রমে ওয়াংখেড়ে এবং ইডেন গার্ডেন্সে দুই সেমিফাইনাল আয়োজিত হবে। বিশ্বকাপের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচ অর্থাৎ ফাইনাল আয়োজিত হতে চলেছে আমদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports