Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

তালিবানকে প্রশংসার জের, কাবুল ফেরত তমালের বিরুদ্ধে দায়ের অভিযোগ

তালিবানকে প্রশংসার জের, কাবুল ফেরত তমালের বিরুদ্ধে দায়ের অভিযোগ

সারা বিশ্ব কার্যত শিহরিত তালিবান ত্রাসে। আতঙ্কে হাজার হাজার মানুষ আফগানিস্তান ছাড়ছেন। কাবুল থেকে ফিরে অনেক ভারতীয়ই জানিয়েছেন সে দেশে তাঁদের হারহিম করা অভিজ্ঞতার কথা। কোনওরকমে প্রাণ হাতে করে ফিরেছেন তাঁরা। রবিবার কাবুল থেকে দেশে ফিরেছেন সে দেশে শিক্ষকতার চাকরি নিয়ে যাওয়া কলকাতার বাসিন্দা তমাল ভট্টাচার্য। তবে দেশে ফিরেই তালিবানদের তিনি দরজা সার্টিফিকেট দিয়েছেন। তালিবানরা তাঁদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন দাবি তমালের।

এবার এই মন্তব্যের জেরেই বিপত্তিতে তমাল ভট্টাচার্য। জানা যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রকের গ্রিভ্যান্স সেল-এ তমালের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারীর দাবি, সম্ভবত তালিবানরাই তমালকে পাঠিয়েছে। ওঁর উপর নজর রাখা হোক।

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, রাজ চৌধুরী নামে এক ব্যক্তি তমালের নামে ওই অভিযোগ করেছেন। সারা বিশ্বের তালিবান সম্পর্কে যে ধারণা কার্যত তার উল্টো অভিজ্ঞতা শুনিয়েছেন তমাল। বিমানবন্দরে ফেরার পথে তালিবানরা আটকালেও তাঁদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন তারা। তমালের দাবি, তালিবানরা তাঁদের সঙ্গে ক্রিকেট খেলেছেন। একটি নিউজ চ্যানেলে গিয়ে তমাল এও জানান, খিদের মুখে তালিবান সেনারা তাঁদের আফগানি পোলাও এবং মাংস খাইয়েছেন পেট পুরে।

আরও পড়ুন: মাত্র ১৪ মাসেই বিশ্বরেকর্ড, ৩ মিনিটে ২৬ টি দেশের জাতীয় পতাকা চিহ্নিত করল ভারতের খুদে

সব মিলিয়ে বাঙালি শিক্ষকের তালিবানদের নিয়ে করা মন্তব্যে দেশ জুড়েই নানান আলোচনা শুরু হয়েছিল। এবার তালিবান যোগ সন্দেহে তাঁর বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রকে লিখিত অভিযোগ দায়ের হল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation