উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। যার ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বজ্রবিদুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়বে উপকূলের জেলাগুলোতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদনীপুরে বুধবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার থেকে আবহাওয়ার কিছুটা বদল হওয়ার সম্ভবনা রয়েছে। লাগাতার বৃষ্টির সম্ভাবনা না থাকায়, আদ্রতাজনিত অস্বস্তিও বেশ কিছুটা বাড়বে বলে খবর।
এদিকে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। পার্বত্য এলাকায় আগামী ২৪ ঘণ্টায় দু’এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। ওপরের দিকে জেলাগুলো, যেমন দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির আলিপুরদুয়ারের কিছু অংশে বিক্ষিপ্তভাবে দুই এক পশলা ভারী বৃষ্টি।
আরও পড়ুন: সেজে উঠছে চন্দননগর, তুঙ্গে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি




