Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
22 June 2026

নরেন্দ্র মোদী, অমিত শাহের উপস্থিতিতে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ যোগী আদিত্যনাথের

নরেন্দ্র মোদী, অমিত শাহের উপস্থিতিতে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ যোগী আদিত্যনাথের

শপথ নিলেন যোগী আদিত্যনাথ। দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নিলেন তিনি। অটল বিহারী বাজপেয়ী একনা স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দ্য কাশ্মীর ফাইল্‌স এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী থেকে শুরু করে অনুপম খের, কঙ্গনা রানওয়াত, অক্ষয় কুমার উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে।

আরও পড়ুন: রাহুল গান্ধীকে ‘শিবভক্ত’ বলে প্রচার মধ্যপ্রেদেশ কংগ্রেসের

স্টেডিয়াম সাজানো হয়ছিল একটি বিরাট পদ্মফুলের আকারে। এ বারও মন্ত্রিসভায় দুজন উপমুখ্যমন্ত্রী থাকছেন। ভোটে হেরেও উপমুখ্যমন্ত্রী হয়েছেন কেশবপ্রসাদ মৌর্য। অন্যদিকে ভোটে প্রার্থী না হয়েও উপমুখ্যমন্ত্রী হচ্ছেন দীনেশ শর্মা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation