Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

‘তুমি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ’! আন্তর্জাতিক পুরুষ দিবসে শোভনের উদ্দেশ্যে প্রেমভরা বার্তা দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, প্রেমের জোয়ারে ভাসছেন শোভন-বৈশাখী, ভাইরাল পোস্ট

‘তুমি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ’! আন্তর্জাতিক পুরুষ দিবসে শোভনের উদ্দেশ্যে প্রেমভরা বার্তা দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, প্রেমের জোয়ারে ভাসছেন শোভন-বৈশাখী, ভাইরাল পোস্ট

পুজোর আগে থেকেই একে অপরের উদ্দেশ্যে প্রেম নিবেদন করে, কখনো আবার নেচে-গেয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচিত হয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তার প্রেমিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে কটাক্ষকে পাত্তা দিতে তারা নারাজ। যে কারণে এবার আন্তর্জাতিক পুরুষ দিবসে আবারো শোভনের উদ্দেশ্যে প্রেম ভরা বার্তা দিতে দেখা গেল বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে।

প্রসঙ্গত নিজেদের সম্পর্ককে কখনো লুকানোর চেষ্টা করেননি এই জনপ্রিয় জুটি। বরং একাধিক সাক্ষাৎকারে তারা জানিয়েছেন তারা সমাজের সামনে এক সততার উদাহরণ রাখতে চান। যে কারণে আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসে এই সম্পর্ককে স্বীকৃতি দিতে তারা পিছপা হননি
পাশাপাশি এই বছর দুর্গা পূজার সময় বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরাতে দেখা গিয়েছিল শোভন চট্টোপাধ্যায়কে।

এবার আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে নিজেদের একটি ফটো পোস্ট করে শোভন চট্টোপাধ্যায়
কে উইশ করতে দেখা গেল বৈশাখীকে। ক্যাপশন এর মাধ্যমে তিনি জানিয়েছেন যে তারা দুজন মিলে একটা ভালো দল গঠন করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি তারা একে অপরের উদ্দেশ্যে কখনো হাল ছাড়বেন না সে কথাও জানাতে ভোলেননি বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: কাঁচা বাদাম গানে উদ্দাম নাচ ‘কৃষ্ণকলি’র অভিনেত্রী তিয়াসার, কৃষ্ণকলির পর এবারে নতুন রূপে জি বাংলার পর্দায় ফিরছেন অভিনেত্রী তিয়াসা, তুমুল ভাইরাল ভিডিও

এরপর শোভন চট্টোপাধ্যায়কে পৃথিবীর আদর্শ এবং শ্রেষ্ঠ পুরুষ উল্লেখ করে তাকে আন্তর্জাতিক পুরুষ দিবস এর শুভেচ্ছা বার্তা দিতে দেখা গিয়েছে তাকে।বলাই বাহুল্য আগের মতোই তাদের এই পোস্টও সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment