Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
19 June 2026

‘অধিনায়কের পদের জন্য তোমার কোনো লোভ নেই, আমি জানি’! সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে স্বামী বিরাটের পাশে দাঁড়ালেন অনুষ্কা শর্মা, অধিনায়কত্ব ছাড়ার পর বিরাটকে নিয়ে বার্তা অনুষ্কার

‘অধিনায়কের পদের জন্য তোমার কোনো লোভ নেই, আমি জানি’! সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে স্বামী বিরাটের পাশে দাঁড়ালেন অনুষ্কা শর্মা, অধিনায়কত্ব ছাড়ার পর বিরাটকে নিয়ে বার্তা অনুষ্কার

গতবছর ভারতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে। এদিন সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে বিরাট এবার টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন। এদিনের দীর্ঘ বার্তার মধ্যে কোচ রবি শাস্ত্রীকে আলাদা করে ধন্যবাদ দিতে দেখা গেছে তাকে। যদিও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর নাম উল্লেখ করেননি তিনি।

তবে এবার আরেকটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট এর মাধ্যমে স্বামীর সমর্থনে মুখ খুলতে দেখা গেল বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। তিনি জানিয়েছেন অধিনায়কের পদের প্রতি কোনদিন লোভ ছিল না বিরাট কোহলির। বরং তিনি সবসময় যেটা ঠিক সেটাকেই সমর্থন করেছেন। যা বহু ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত হলেও তা গ্রহণ করতে পিছপা হননি। পাশাপাশি আরও জানিয়েছেন গত সাত বছরে বিরাট অধিনায়ক হিসেবে দলকে যত না দিয়েছেন তার থেকেও বেশি শিখেছেন নিজে।

অভিনেত্রী মনে করেন তাদের মেয়ে বাবা বিরাটের থেকে অতি সহজেই এই গুণগুলি খুঁজে নিতে পারবে। অনুষ্কা তার পোস্টের মাধ্যমে আরও জানিয়েছেন যে অধিনায়ক হিসেবে নিজের সবটুকু দিতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। খেলায় হারলে তার চোখের জলও দেখেছেন অনুষ্কা শর্মা। বলাই বাহুল্য তার এই আবেগঘন বার্তা মন কেড়েছে নেটিজেনদের।

আরও পড়ুন: ‘NCB-র সামনে নাটক করছিলেন’! কণকণে ঠান্ডায় স্বল্প পোশাক পড়ে চরম কু-মন্তব্যের শিকার অভিনেত্রী, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment