Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 35°C
14 June 2026

শাড়ি ছেড়ে শর্ট ড্রেসে তুমুল নাচ মিঠাইয়ের ছোটো ননদ নিপার, তুমুল ভাইরাল ভিডিও

শাড়ি ছেড়ে শর্ট ড্রেসে তুমুল নাচ মিঠাইয়ের ছোটো ননদ নিপার, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমান প্রজন্মের মানুষের জীবনযাত্রায় সোশ্যাল মিডিয়া এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মিডিয়ার দৌলতে প্রতিদিন বহু ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও গুলির মধ্যে থাকে, নাচ গান আঁকা, রান্না, হাস্যকৌতুকের ভিডিও। এই সোশ্যাল মিডিয়ার, মাধ্যমে বহু প্রতিভাবান মানুষের খোঁজ পাওয়া গেছে। তবে সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে মিঠাই সিরিয়ালের নিপা অর্থাৎ অভিনেত্রী ঐন্দ্রিলা সাহার নাচের ভিডিও

মিঠাই সিরিয়ালটি শুরু হয় ২০২১ সালের ৪ঠা জানুয়ারি। আর প্রথম দিন থেকে মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা তুঙ্গে। প্রায় ৪৬ সপ্তাহ ধরে টিআরপির তালিকায় প্রথম স্থান অধিকার করে আসছে এই ধারাবাহিকটি। মাঝখানে কিছুটা খারাপ ফল করলেও আবার নিজের জায়গাটি ঠিক বজায় রেখেছেন মিঠাই সিরিয়াল।

সাম্প্রতিক সময়ে দেখা গেছে মিঠাই সিরিয়ালের রুদ্ধশ্বাস পর্ব। ওমি প্ল্যান করে মোদক পরিবারকে ধুলিস্যাৎ করার জন্য মনোহারাতে টাইম বোম ফিট করে দিয়েছে। পুলিশের সাহায্য নিয়ে গোপালের কৃপায় সেই বোম নিষ্ক্রিয় করে মিঠাই। এই পরিবারের সকল সদস্যরা অবশেষে ওমির হাত থেকে মুক্তি পায়। সেই আনন্দে মিঠাইয়ের নিপা অর্থাৎ অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা শাড়ি ছেড়ে শর্ট ড্রেস পরে মাঝ রাস্তায় জনপ্রিয় একটি বাংলা গানে তুমুল নাচ শুরু করে দিল।

আরও পড়ুন: ২ লাখের Iphone থেকে মুছে গেছে ৭০০০ ছবি,৫০০ ভিডিও! সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ সুপারস্টার মিমি চক্রবর্তীর, ‘টিকটক না করে এলাকার উন্নতি করুন’, তুমুল ট্রোল নেটিজেনদের

সিরিয়ালের পাশাপাশি এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়া তো বেশ অ্যাকটিভ। মাঝেমধ্যেই তিনি নিজের ফটো এবং ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। এবার একটি ভিডিওতে এই অভিনেত্রীকে শর্ট ড্রেস পরে নাচতে দেখা গেল। এই ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে ভাইরাল হয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment