Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
20 July 2026

অস্বস্তিকর গরম থাকলেও কলকাতায় আর কয়েক ঘণ্টার মধ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অস্বস্তিকর গরম থাকলেও কলকাতায় আর কয়েক ঘণ্টার মধ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে তীব্র রোদের তেজ থাকলেও বিকেলেই বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। মঙ্গলবার কলকাতার আকাশ সকাল থেকে মেঘলা থাকলেও বেলা বাড়তে রোদের তেজ বেড়ে যায়। হাওয়া অফিস সূত্রের খবর, এদিন বিকেলেই ঝড়-বৃষ্টি হবে কলকাতার বেশকিছু জায়গায়। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুধু মঙ্গলবার নয় বুধবার, বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা অর্থাৎ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়্গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সঙ্গে ঝোড়া হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদা দার্জিলিং ও কালিম্পং-এ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ফের নিম্নচাপের ভ্রূকুটি, বৃষ্টি হবে উত্তরবঙ্গে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal