Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

তৃতীয় দফার শুরুতেই অশান্তি মালদহ-মুর্শিদাবাদে, বোমাবাজি, হামলা-পাল্টা হামলার অভিযোগ তৃণমূল-বাম-কংগ্রেসের

বিরোধীদের শক্ত ঘাঁটি মালদা-মুর্শিদাবাদ জিততে মরিয়া তৃণমূল

তৃতীয় দফার শুরুতেই অশান্তি মালদহ-মুর্শিদাবাদে, বোমাবাজি, হামলা-পাল্টা হামলার অভিযোগ তৃণমূল-বাম-কংগ্রেসের
Central force at Bhangankhali Village under Basanti Constituency after the incident . As supporters of RSP says they are beaten by TMC . Express photo by Partha Paul.30.04.16

তৃতীয় দফায় চলছে রাজ্যের ৩ জেলার ৫ কেন্দ্রে লোকসভা ভোট। মঙ্গলবার ভোট হচ্ছে রাজ্যের বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। তৃতীয় দফার ভোটের দিন সকাল থেকেই বিক্ষিপ্ত গোলমালের খবর পাওয়া যাচ্ছে। মঙ্গলবার সকালেই মালদহের কালিয়াচকে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করে কংগ্রেস। অভিযোগ বোমার ঘায়ে আহত ৩ কংগ্রেস কর্মী। তৃণমূল অবশ্য বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে। এদিকে মুর্শিদাবাদ থেকেও গোলমালের খবর আসছে। মুর্শিদাবাদের ডোমকলের মানিকনগরে তৃণমূল কাউন্সিলরের স্বামীর উপর হামলার অভিযোগ। লাঠির ঘায়ে জখম তৃণমূল কাউন্সিলরের স্বামী-সহ ২। সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার বাম-কংগ্রেসের। দুটি ঘটনাতেই জেলা প্রশাসনের রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: তালতলার রাজ্য খাদি মেলা জমজমাট, উপচে পড়া ভিড়ে তুঙ্গে ব্যবসা, চলবে ৬ জানুয়ারি পর্যন্ত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal