Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
20 July 2026

রাজ্য মন্ত্রিসভায় ৮ নতুন মুখ, পূর্ণমন্ত্রী হিসেবে শপথ ৫ জনের 

রাজ্য মন্ত্রিসভায় ৮ নতুন মুখ, পূর্ণমন্ত্রী হিসেবে শপথ ৫ জনের 

পূর্ব ঘোষণা মোতাবেকই রাজ্য মন্ত্রিসভায় ৮ জন নতুন মুখ জায়গা পেলেন। দায়িত্ব বাড়ানো হল বীরবাহা হাঁসদার। 

বুধবার নির্ধারিত সময়ে রাজ ভবনে ৮ জন নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা শপথ নেন। পূর্ণমন্ত্রী পদে শপথ নেন, বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক, উদয়ন গুহ এবং প্রদীপ মজুমদার। 

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে এদিন শপথবাক্য পাঠ করেন বীরবাহা হাঁসদা এবং বিপ্লব রায়চৌধুরী। এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, সত্যজিৎ বর্মণ, তাজমূল হোসেন। 

আরও পড়ুন: প্রথমবারেই প্রথম; দেশের মধ্যে সেরার তকমা পেল দার্জিলিংয়ের চিড়িয়াখানা 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal