Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
17 June 2026

কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই, মৃত্যু ১ মেজরের, জখম ৩ সেনা

সোমবার সকাল থেকে শুরু সেনা-জঙ্গি গুলির লড়াই

কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই, মৃত্যু ১ মেজরের, জখম ৩ সেনা

দক্ষিণ কাশ্মীরে সেনা ও জঙ্গির গুলির লড়াইয়ে মৃত্যু এক মেজরের, গুরতর আহত ৩ সেনা। জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার আচাবলে কিছু জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে সোমবার ভোর থেকে সেখানে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা। সূত্রের খবর, সে সময় সেনাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনা। দীর্ঘক্ষণ ধরে এই গুলির লড়াইয়ে এক মেজর গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পাশাপাশি গুলির লড়াইয়ে আরও এক মেজর ও ২ সেনা গুরুতর জখম হন বলে জানা গিয়েছে। তাঁদের দ্রুত শ্রীনগরের আর্মি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোনও জঙ্গি মৃত্যুর খবর না পাওয়া গেলেও, গুলির লড়াই অব্যাহত সেনা ও জঙ্গির।

আরও পড়ুন: শ্রীনগরে দুই সাংবাদিককে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation