Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

শ্রীনগরে দুই সাংবাদিককে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

পুলিশ কর্তারা অবশ্য নিগ্রহের কথা মানতে চাননি

শ্রীনগরে দুই সাংবাদিককে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

জেকেএলএফ-এর বিবৃতি ছাপার জন্য শ্রীনগরের দুই সাংবাদিকে থানায় তুলে এনে হেনস্থা করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পরে অন্য সাংবাদিকরা পুলিশের আইজি-র কাছে অভিযোগ জানানোর পর ওই দুই সাংবাদিককে ছেড়ে দেওয়া হয়।

সাংবাদিকদের দাবি, জিজ্ঞাসাবাদের নামে তাঁদের নিগ্রহ করা হয়েছে। পুলিশ কর্তারা অবশ্য নিগ্রহের কথা মানতে চাননি। তবে পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, প্রশাসনের বিরুদ্ধে কোনও সংবাদ প্রকাশ করা যাবে না।

আরও জানতে ক্লিক করুন, ওমর আবদুল্লার মুক্তি চেয়ে আদালতে বোন সারা পাইলট

আরও পড়ুন: Corona Hotspot কী? কীভাবে চিহ্নিত হয় হটস্পট? কেন দরকার সম্পূর্ণ লকডাউন?

রবিবার ছিল সংসদ-হামলার অন্যতম অভিযুক্ত আফজল গুরুর ফাঁসির সপ্তম বার্ষিকী। তাই জেকেএলএফ এদিন কাশ্মীরে হরতালের ডাক দিয়েছিল। ঝামেলা এড়ানোর জন্য প্রশাসন ভোর থেকে গোটা উপত্যকায় ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দিয়েছিল। সন্ধ্যায় তা চালু করা হয়। শনিবার বেশি রাতে জেকেএলএফ-এর বিরুদ্ধে এফআইআর করে পুলিশ। তাদের একটি বিবৃতি প্রকাশ করার জন্যই ওই দুই সাংবাদিককে তুলে আনা হয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation