Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
19 June 2026

অবিশ্রান্ত বৃষ্টি মহারাষ্ট্রে, বাঁধ ভেঙে মৃত ৬, নিখোঁজ ১৬ জনেরও বেশি

জনজীবন বেহাল মুম্বইয়ে

অবিশ্রান্ত বৃষ্টি মহারাষ্ট্রে, বাঁধ ভেঙে মৃত ৬, নিখোঁজ ১৬ জনেরও বেশি

প্রবল বৃষ্টিপাত অব্যাহত মুম্বই সহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায়। মঙ্গলবার গভীর রাতে অবিরাম বৃষ্টির জেরে মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার তিওয়ারে বাঁধ ভেঙে মৃত্যু হয় অন্তত ৬ জনের। ভেসে যায় বেশ কয়েকটা গ্রাম। বুধবার সকাল পর্যন্ত ১৬ জন মানুষ নিখোঁজ বলে জানা গিয়েছে। রত্নাগিরি পুলিশের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সূত্রের খবর, মঙ্গলবার রাত ১০ টা নাগাদ প্রবল বৃষ্টি আর জলের তোড়ে মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার চিপলুন তালুকের তিওয়ার বাঁধ ভেঙে যায়। স্থানীয়রা বুঝতে না বুঝতেই বেশ কয়েকটি গ্রামে জল ঢুকে পড়ে। রাতের অন্ধকারে জলে ডুবে মৃত্যু হয় অন্তত ৬ জনের। প্রায় ১২ টি বাড়ি ভেসে গিয়েছে বলে রত্নাগিরি জেলা প্রশাসন সূত্রে খবর। এছাড়া বেশ কয়েকটি গ্রামে বিপদ সীমার ওপরে বইছে জল। পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও স্থানীয়রা নিখোঁজদের উদ্ধারের কাজে হাত লাগিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, বুধবার ভোরে ২ যুবকের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে।
এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মুম্বই সহ মহারাষ্ট্রের বেশ কিছু জেলায়। ইতিমধ্যেই বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। স্কুল, কলেজ সব বন্ধ করে দেওয়া হয়েছে। একান্ত দরকার ছাড়া বাড়ি থেকে মানুষকে বেরোতে নিষেধ করেছে মহারাষ্ট্র সরকার।

আরও পড়ুন: চার রাজ্যে জয়ের পর লক্ষ্য গুজরাত, আমেদাবাদে রোড শো নরেন্দ্র মোদীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation