Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
30 June 2026

চার রাজ্যে জয়ের পর লক্ষ্য গুজরাত, আমেদাবাদে রোড শো নরেন্দ্র মোদীর

চার রাজ্যে জয়ের পর লক্ষ্য গুজরাত, আমেদাবাদে রোড শো নরেন্দ্র মোদীর

আমেদাবাদে রোড শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বৃহস্পতিবার চার রাজ্যে বিজেপির জয়ের পর শুক্রবার রোড শো করেন মোদী। রোড শোয়ে ভিড় জমিয়েছেন হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকরা। ফুল দিয়ে সাজানো হয়েছে মোদীর গাড়ি। নরেন্দ্র মোদির সমর্থনে ‘জয় শ্রীরাম’ স্লোগানও ওঠে রোড শো থেকে।

অন্যদিকে উত্তরপ্রদেশ,উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়ায় বিজেপির জয়ের পর নয়াদিল্লিতে বিজেপি সদর দফতরে যান নরেন্দ্র মোদী। দলীয় কর্মী সমর্থকদের অভিনন্দন জানান। তিনি বলেন, ভোটে অংশগ্রহণের জন্য প্রত্যেক ভোটারকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার হোলি ১০ মার্চ থেকেই শুরু হবে।
নরেন্দ্র মোদি আরও বলেন, দেশে দ্বিতীয় দফায় একই প্রধানমন্ত্রী হয়েছেন অনেকবার। কিন্তু এই প্রথম উত্তরপ্রদেশে পরপর দুবার একই মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকবেন। উত্তরাখণ্ডেও এই প্রথম কোনও দল পরপর দুবার ক্ষমতায় এল।

২০২৪ এর লোকসভা ভোটে জয়ী হওয়র বিষয়ে আশাবাদী মোদী জানান, ২০২২ এর ফলাফল ঠিক করে দিল ২০২৪ সালে কী হবে।

আরও পড়ুন: দূষণে ঢাকা দিল্লিতে রবিবার টি-২০ ম্যাচ হবে তো? জারি হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation