প্রয়াত হলেন প্রবাদপ্রতিম নেপালি সাহিত্যিক হাইম্যান দাস রাই কিরাট। রবিবার রাতে তাঁর মৃত্যু হয়, তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। নেপালি সাহিত্যে বিশেষ অবদানের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন হাইম্যান দাস রাই কিরাট। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনও তাঁকে বিশেষ সম্মানে ভূষিত করেছিল। হাইম্যান দাস রাই কিরাটের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, নেপালি ভাষার অন্যতম সাহিত্যিক কিরাটের মৃত্য এক অপূরণীয় ক্ষতি।
প্রয়াত নেপালি সাহিত্যিক হাইম্যান দাস রাই কিরাট, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
রবিবার রাতে মৃত্যু হয় সাহিত্যিকের
Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal