Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 June 2026

৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করে যে কোনও বিষয়ে সরাসরি অভিযোগ জানানো যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, নয়া প্রচার কৌশল তৃণমূলের

আগামী ১০০ দিনে ১০ হাজার গ্রামে যাবেন তৃণমূল নেতার, থাকবেন গ্রামে

৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করে যে কোনও বিষয়ে সরাসরি অভিযোগ জানানো যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, নয়া প্রচার কৌশল তৃণমূলের

সরকারি কাজ থেকে দলীয় বিষয়, যে কোনও অভিযোগ বা সমস্যা এখন থেকে সরাসরি ফোন করা জানানো যাবে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে।
মানুষের সঙ্গে বেশি করে জনসংযোগ এবং বেশি করে যোগাযোগের জন্য সোমবার এই বিশেষ প্রচার অভিযান চালু করল তৃণমূল। এর জন্য বিশেষ টেলিফোন নম্বর চালু করা হল দলের পক্ষ থেকে। সোমবার নজরুল মঞ্চে সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করে তাঁর কাছে সরাসরি অভিযোগ জানানো যাবে যে কোনও বিষয় নিয়ে। পাশাপাশি, www.didikebolo.com ওয়েবসাইটেও জানানো যাবে অভিযোগ। ইতিমধ্যেই সরকারি কাজকর্মের অভিযোগ জানানোর জন্য নবান্নে একটি গ্রিভেন্স সেল চালু করেছে সরকার। এবার দলীয় বিষয় থেকে যে কোনও সমস্যা নিয়ে সরাসরি তৃণমূলের নেত্রীকে ফোন করে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। এর ফলে একদিকে যেমন সাধারণ মানুষের মনোভাব খোদ মমতা মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারবেন, তেমনই বুথ স্তরের খবরও পৌঁছবে তাঁর কাছে।
পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ১০০ দিনে ১০ হাজারেরও বেশি গ্রামে যাবেন তৃণমূল নেতারা। দল থেকে ঠিক করে দেওয়া হবে কোন নেতা কোন গ্রামে যাবেন। তাঁরা গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। রাতে গ্রামে থাকবেন। গ্রামে বুথের দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন। যে কোনও অভিযোগ, সমস্যা নিয়ে নেতারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন।
লোকসভা ভোটে খারাপ ফলের পর ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নিয়েছেন তৃণমূল নেত্রী। সংগঠনে ইতিমধ্যেই রদবদল করা হয়েছে। ছোটখাট বদল হয়েছে মন্ত্রিসভাতেও। ইতিমধ্যেই কাটমানি ইস্যুতে বহু নেতার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে দলীয় নেতৃত্বের কাছে। এবার সরাসরি সাধারণ মানুষ খোদ দলনেত্রীকে অভিযোগ জানানোর যে উদ্যোগ নেওয়া হল তা যথেষ্টই ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন: দেখুন ভিডিও: বামেদের নবান্ন অভিযানে লাঠিচার্জ-জল কামান-কাঁদানে গ্যাস, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি-ধুন্ধুমার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal