Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
28 June 2026

এসবিআই সহ ১১ টি ব্যাঙ্ককে সাড়ে ৮ কোটি জরিমানা রিজার্ভ ব্যাঙ্কের, ঋণখেলাপির তথ্য জমা না দেওয়ার অভিযোগ

আরবিআইয়ের নির্দেশ অমান্যের অভিযোগ ব্যাঙ্কগুলোর বিরুদ্ধে

এসবিআই সহ ১১ টি ব্যাঙ্ককে সাড়ে ৮ কোটি জরিমানা রিজার্ভ ব্যাঙ্কের, ঋণখেলাপির তথ্য জমা না দেওয়ার অভিযোগ

রিজার্ভ ব্যাঙ্কের স্পষ্ট নির্দেশ ছিল, ঋণখেলাপিতে অভিযুক্তদের সম্পর্কে সমস্ত তথ্য জমা দিতে হবে। কিন্তু অভিযোগ, সেই নির্দেশ মানছে না কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এবার তথ্য জমা না দেওয়ার অভিযোগে ১১ টি ব্যাঙ্ককে মোট সাড়ে ৮ কোটি টাকা জরিমানা করল আরবিআই।

আরও পড়ুন: বেআইনিভাবে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, অভিযোগ মেহুল চোকসির

গত ৩১ শে জুলাই আরবিআইয়ের পক্ষ থেকে ১১ টি ব্যাঙ্ককে মনিটরি পেনাল্টি দেওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছে। অভিযোগ এই ব্যাঙ্কগুলি আরবিআইকে ঋণখেলাপিদের তথ্য জানায়নি। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নরের স্পষ্ট নির্দেশ রয়েছে, ঋণখেলাপির অভিযোগ উঠলেই আরবিআইয়ের কাছে সুনির্দিষ্ট তথ্য জমা দিতে হবে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে। কিন্তু এই নির্দেশ সত্ত্বেও ব্যঙ্ক অফ বরোদা, কর্পোরেশন ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তা মেনে চলেনি বলে অভিযোগ। এই ব্যাঙ্কগুলির মধ্যে কয়েকটি ব্যাঙ্ক রিপোর্ট জমা দিতে দেরি করেছে,  কয়েকটি ব্যাঙ্ক ঋণখেলাপির কোনও তথ্যই জানায়নি আরবিআইকে বলে অভিযোগ। এই প্রেক্ষিতে মোট ১১ টি ব্যাঙ্ককে ৮ কোটি টাকা জরিমানা ধার্য করেছে আরবিআই।
এরমধ্যে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সকে সর্বোচ্চ দেড় কোটি টাকা জরিমানা দিতে হবে। এছাড়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো, ইউবিআই এবং পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ককে ১ কোটি টাকা মনিটারি পেনাল্টি দিতে হবে। সেইসঙ্গে, এসবিআই, পিএনবি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, কর্পোরেশন ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক এবং জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ককে ৫০ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আরবিআই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation