Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
2 July 2026

আজ রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর, কী ঘোষণা, জল্পনা দেশজুড়ে

মোদী কী বলেন, তাকিয়ে দেশ

আজ রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর, কী ঘোষণা, জল্পনা দেশজুড়ে

জাতির উদ্দেশে আজ রাত ৮ টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। গত ৫ ই জুলাই কেন্দ্র জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু বলেননি নরেন্দ্র মোদী। যদিও ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে একাধিক ট্যুইট করেছেন তিনি। এদিন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে কী ঘোষণা করবেন স্বাভাবিকভাবেই তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
ইতিমধ্যেই ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে কাশ্মীরজুড়ে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে পাঠানো হয়েছে কাশ্মীরে। এরই মধ্যে বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ কাশ্মীরে পৌঁছালে শ্রীনগর বিমানবন্দরেই তাঁকে আটক করা হয়েছে। সব মিলে ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে মিলছে মিশ্র প্রতিক্রিয়া। এই অবস্থায় আজ ৮ টায় প্রধানমন্ত্রী মোদী কী ঘোষণা করেন, সেদিকেই নজর দেশবাসীর।

আরও পড়ুন: সমঝোতা এক্সপ্রেস বন্ধ করল পাকিস্তান, ডেভিস কাপে ভারত-পাক ম্যাচ খেলাতে নিরপেক্ষ জায়গার খোঁজে ভারত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation