Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

রবিবাসরীয় বৃষ্টিতে ভিজল শহর

তীব্র গরম থেকে রেহাই কলকাতাবাসীর

রবিবাসরীয় বৃষ্টিতে ভিজল শহর

রবিবার সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। এদিন সকালের দিকে মিনিট কয়েক বৃষ্টি হলেও তা ভ্যাপসা গরম থেকে রেহাই দিতে পারেনি শহরবাসীকে। টানা দু, তিন দিনের তীব্র দাবদাহের পর রবিবার সকালের এই ছিটেফোঁটা বৃষ্টিতে মনও ভরেনি কলকাতাবাসীর। তাই অপেক্ষা থেকেই যাচ্ছিল। কখন নামবে বৃষ্টি।

অবশেষে শহরবাসীর চাতকের ন্যায় অপেক্ষার শেষে রবিবার দুপুরের পর আকাশ কালো করে শহর জুড়ে ঝমঝমিয়ে নামে বৃষ্টি। এদিন দুপুরের পর কলকাতা এবং শহরতলি জুড়ে মাঝারি থেকে ভারি বৃষ্টি শুরু হয়। তার সঙ্গে টানা বর্জ্রপাত। দুপুরেই জ্বলে ওঠে রাস্তার আলো, গাড়ির হেডলাইট। টানা বৃষ্টিতে কোথাও কোথাও জলও দাঁড়িয়ে যায়। অনেকটাই কমে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের তাপমাত্রা। টানা অস্বস্তিকর গরমের হাত থেকে রেহাই পান সকলে। এদিন কলকাতার কিছু কিছু জায়গা থেকে শিলা বৃষ্টিরও খবর মিলেছে।

আরও পড়ুন: বাঁকুড়া দিয়ে মুখ্যমন্ত্রীর জেলা সফর শুরু, সোমবার প্রশাসনিক বৈঠকের পর বুধবার জনসভা, কী বার্তা তৃণমূল নেত্রীর?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *