Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

প্রয়াত কবি, সাহিত্যিক নবনীতা দেবসেন, বয়স হয়ছিল ৮১

শোক সাহিত্য মহলে

প্রয়াত কবি, সাহিত্যিক নবনীতা দেবসেন, বয়স হয়ছিল ৮১

প্রয়াত হলেন কবি, সাহিত্যিক নবনীতা দেবসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু হয় নবনীতা দেবসেনের। বয়স হয়েছি ৮১ বছর।

বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন নবনীতা দেবসেন।

এদিন সন্ধ্যায় বাড়িতেই প্রয়াত হন তিনি।

আরও পড়ুন: ব্যাঙ্ক অফ বরোদার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা করুক আরবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের

১৯৯৯ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান নবনীতা দেবসেন। পরের বছর ২০০০ সালে পান পদ্মশ্রী। নবনীতা দেবসেনের প্রকাশিত বইয়ের সংখ্যা প্রচুর। সাতের দশকের শেষে কবি সম্মেলনে অসমের জোড়হাটে গিয়ে নবনীতা একাই ট্রাকে চেপে তেজপুর থেকে চলে যান তাওয়াং।

সেই সফর নিয়ে তাঁর লেখা ট্রাকবাহনে ম্যাকমাহনে আলোড়ন ফেলে দেয় পাঠক মহলে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন নবনীতা দেবসেন। তাঁর প্রাক্তন স্বামী অমর্ত্য সেন।

এদিন নবনীতা সেনের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সাহিত্য মহলে। শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: তৃণমূলের লোক দিয়েই জ্যোতিপ্রিয়র উপর হামলা করাব: সায়ন্তন বসু, বিজেপি অসভ্য, বর্বরের দল, পাল্টা জ্যোতিপ্রিয়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal