Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
16 July 2026

দেখুন ভিডিও: মীমাংসা হল না সবরীমালা ইস্যু! কেন একমত হতে পারলেন না সুপ্রিম কোর্টের ৫ বিচারপতি?

সবরীমামলা রায় নিয়ে বিভক্ত ৫ বিচারপতি

দেখুন ভিডিও: মীমাংসা হল না সবরীমালা ইস্যু! কেন একমত হতে পারলেন না সুপ্রিম কোর্টের ৫ বিচারপতি?

সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আর্জি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ পাঠিয়েছে বৃহত্তর বেঞ্চে। ৭ বিচারপতির বেঞ্চে চলবে সেই পুনর্বিবেচনার আর্জির বিচার। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ, মীমাংসা হল না সবরীমালা মামলার। যদিও আগের রায় নিয়ে কিছু জানায়নি সুপ্রিম কোর্ট।

কিন্তু কেন অমীমাংসিত রয়ে গেল সবরীমালা রায়? উত্তর লুকিয়ে রায়পত্রে। বৃহস্পতিবার রায় দিতে দিয়ে ঐকমত্যে আসতে পারেননি প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ। সবকটি রিভিউ পিটিশন এবং রিট মামলা খারিজ করে গত বছরের সেপ্টেম্বরের রায়ই প্রতিপালনের নির্দেশ লেখেন বিচারপতি আর এফ নরিমান এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বাকি ৩ বিচারপতির রায় ছিল ভিন্ন।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এ এম খানউইলকর এবং বিচারপতি ইন্দু মালহোত্র তাঁদের রায়ে জানান, ধর্মীয় স্থানে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি কেবলমাত্র সবরীমালাতেই আবদ্ধ নয়। বরং এটি একটি বৃহত্তর বিতর্কের অংশ, যাতে জুড়ে রয়েছে অন্যান্য ধর্ম সম্প্রদায়ও। সবরীমালা মামলার সঙ্গেই মসজিদে মহিলা প্রবেশাধিকার এবং বোহরা সম্প্রদায়ের মধ্যে চলে আসা নারী অঙ্গ ছেদের বিষয়েও ফয়সালা করতে প্রয়োজন একটি বৃহত্তর বেঞ্চের।

আরও পড়ুন: পঞ্জাবে ২০ মিনিট আটকে মোদীর কনভয়, সভা বাতিল করে দিল্লি ফিরলেন প্রধানমন্ত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation