Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
3 July 2026

নাগরিকত্ব আইনের বিরোধিতায় মিছিল শুভেন্দু অধিকারীর, ঝাড়খণ্ডে হার নিয়ে কটাক্ষ করলেন বিজেপিকে

সোমবার রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল করে তৃণমূল

নাগরিকত্ব আইনের বিরোধিতায় মিছিল শুভেন্দু অধিকারীর, ঝাড়খণ্ডে হার নিয়ে কটাক্ষ করলেন বিজেপিকে

নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরুদ্ধে রাজ্যজুড়ে মিছিল তৃণমূলের। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিরাট মিছিল করে নাগরিকত্ব আইন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন রাজ্যের পরিবহণ, সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মিছিলে ব্যাপক জমায়েত হয়। এ রাজ্যে নাগরিকত্ব আইন এবং এনআরসি কার্যকর করা হবে না বলে ফের ঘোষণা করেন শুভেন্দু অধিকারী।

মিছিলের পাশাপাশি, জনসভা থেকেও বিজেপিকে একহাত নেন রাজ্যের মন্ত্রী। শুভেন্দু বলেন, নাগরিকত্ব আইন করে দেশে বিভাজন করতে চাইছে বিজেপি। সেই সঙ্গে এদিন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয় নিয়েও মুখ খোলেন শুভেন্দু অধিকারী। বলেন, লোকসভা নির্বাচনের পর দেশে যেখানে যেখানে ভোট হয়েছে সেখানেই বিজেপির হার হয়েছে বা ব্যাপকভাবে আসন কমেছে।

আরও পড়ুন: ফের নিম্নচাপ, মহালয়া থেকেই বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal