Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

বাহুবলী ছবির আদলে দস্যুরূপী সিএএ-এনপিআর-এনআরসি বধ মমতার, সোশ্যাল মিডিয়ায় নয়া ভিডিও তৃণমূলের

সোশ্যাল মিডিয়ায় নয়া প্রচার ভিডিও তৃণমূলের

বাহুবলী ছবির আদলে দস্যুরূপী সিএএ-এনপিআর-এনআরসি বধ মমতার, সোশ্যাল মিডিয়ায় নয়া ভিডিও তৃণমূলের

নয়া নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআর নিয়ে সবার আগে পথে নেমেছেন। উত্তরের শিলিগুড়ি থেকে জঙ্গলমহলের পুরুলিয়া, একের পর এক পদযাত্রা করেছেন। করেছেন একাধিক সমাবেশ। সবমিলিয়ে নয়া নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআর বিরোধিতার আন্দোলনে একেবারে প্রথম সারিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মমতা ব্যানার্জি। এবার সোশ্যাল মিডিয়া প্রচারের ক্ষেত্রেও মমতাকে বক্স অফিসে তোলপাড় ফেলা বাহুবলী ছবির আদলে সাজিয়ে নতুন ভিডিও তৈরি করেছে প্রশান্ত কিশোরের টিম। যেখানে দেবসেনার চরিত্রে দেখা গিয়েছে তৃণমূল নেত্রীকে এবং দস্যুরূপে এনআরসি, সিএএ ও এনপিআর। বাহুবলী ছবির মতোই তির মেরে দেবসেনা বধ করছেন দস্যুদের, সঙ্গে বাহুবলী স্বয়ং। কী আছে সেই ভিডিওয়, আসুন দেখে নিই,

আরও পড়ুন: দাবি মানল কর্তৃপক্ষ, ১৪ দিনের মাথায় অনশন তুললেন মেডিকেলের পড়ুয়ারা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal