Gold ₹144,700/10g
Silver ₹242.20/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
14 June 2026

করোনা আক্রান্ত বালিগঞ্জের যুবকের বাবা-মা-বাড়ির পরিচারিকার শরীরে মিলল ভাইরাস, রাজ্যে মোট আক্রান্ত বেড়ে ৭

সোমবার থেকে লকডাউন রাজ্যে

করোনা আক্রান্ত বালিগঞ্জের যুবকের বাবা-মা-বাড়ির পরিচারিকার শরীরে মিলল ভাইরাস, রাজ্যে মোট আক্রান্ত বেড়ে ৭

যা আশঙ্কা ছিল, তাই শেষ পর্যন্ত ঘটল। বালিগঞ্জের যে যুবক করোনা আক্রান্ত ছিলেন, তাঁর তিন আত্মীয়ের শরীরে এই ভাইরাসের জীবাণু মিলল। এই বিদেশ ফেরত যুবক কলকাতায় অন্তত তিন দিন ঘোরাফেরা করেছেন বলে খবর। তিনি এই রাজ্যে দ্বিতীয় করোনা আক্রান্ত। তাঁকে নিয়ে রাজ্য সরকার উদ্বেগে ছিল।
সূত্রের খবর, রবিবার ওই যুবকের বাবা, মা এবং বাড়ির পরিচারিকার শরীরে করোনাভাইরাসের জীবাণু মিলল। এই নিয়ে রাজ্য মোট ৭ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু মিলল। তার মধ্যে ৬ জন্য বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি। একজন ভর্তি সল্টলেকের বেসরকারি হাসপাতালে।

আরও পড়ুন: পুজোর আগেই ৬২ লক্ষের বেশি রেশন কার্ড নিষ্ক্রিয়, বিধানসভায় জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal