লকডাউনের কলকাতায় বাজারঘাটের অবস্থা ঘুরে দেখেছিলেন। সারপ্রাইজ ভিজিট দিয়েছেন রেশন দোকানেও। এবার মাইক হাতে পথে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সচেতনতা প্রচার করেন মমতা। মানুষের কাছে ঘরে থাকার আবেদন করেন। বলেন, মানুষের কোনও সমস্যা হোক তা তিনি চান না। তাই যে কোনও সমস্যায় পুলিশের দ্বারস্থ হতে পারেন মানুষ। বলেন মমতা।
এদিন বিকেলে মুখ্যমন্ত্রী পার্ক সার্কাস, মাঠপুকুর, রাসবিহারী অ্যাভেনিউ, রাজাবাজার সহ বিভিন্ন এলাকায় ঘোরেন।

আরও পড়ুন: এবার CBI হেফাজতে পার্থ-কল্যাণময়, নির্দেশ অলিপুর বিশেষ আদালতের






