শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগর উপকূলে ফুঁসছে ঘূর্ণিঝড় ‘আমফান’। আগামী ৪৮ ঘণ্টা প্রবল দুর্যোগের আশঙ্কা বাংলা সহ একাধিক রাজ্যে। এ রাজ্যে অন্তত রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
শুক্রবার বিকেলের পর থেকে রবিবার পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে সুমাত্রা দ্বীপের ঘূর্ণাবর্ত এখন আন্দামান সাগরে অবস্থান করছে। শক্তি বাড়িয়ে সেটি শুক্রবারই গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় তা গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে প্রথমে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এবং পরে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে মায়ানমার ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে প্রবেশ করবে। উপকূলে প্রবেশ করার সময় গভীর নিম্নচাপের সঙ্গে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। যার প্রভাবে আন্দামান-নিকোবর এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঝড়-বৃষ্টি চলতে পারে আগামী চার থেকে পাঁচদিন।
থাইল্যান্ডের দেওয়া নাম ‘আমফান’ এর জেরে আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ‘আমফান’ এর জেরে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কর্ণাটক উপকূল এবং অসম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরায়। অতি গভীর এই নিম্নচাপের জেরে কলকাতা সহ রাজ্যে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড় বৃষ্টি হতে পারে।
এদিকে উত্তরবঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার সঙ্গে দক্ষিণ ওড়িশাতেও তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। জোড়া ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার প্রভাবেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিন সকালে এর জেরেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। নদিয়া এবং উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবারও ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।
বঙ্গোপসাগর উপকূলে ঘূর্ণিঝড় আমফান! আগামী ৩-৪ দিন বাংলা সহ উত্তর পূর্ব ভারতে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস
শুক্রবার রাতেই তৈরি হতে পারে গভীর নিম্নচাপ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal



