Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
3 July 2026

তীব্র আদ্রতার ফলে ফের হাঁসফাঁস শহরবাসী, বৃষ্টির পূর্বাভাষ হাওয়া অফিসের।  

সক্রিয় হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, স্বাভাবিক বর্ষার বৃষ্টি হয়তো বৃহস্পতিবার থেকেই।

তীব্র আদ্রতার ফলে ফের হাঁসফাঁস শহরবাসী, বৃষ্টির পূর্বাভাষ হাওয়া অফিসের।  
A boy jumps into the Ganges river to cool off himself on a hot summer day in Kolkata, India, May 6, 2015. Temperature in Kolkata on Wednesday is expected to reach 37 degree Celsius (98.6 degree Fahrenheit), according to India's metrological department website. REUTERS/Rupak De Chowdhuri- RTX1BS0B

তীব্র গরমে কার্যত জেরবার হওয়ার পর দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টিতে বুধবার তাপমাত্রার পারদ নামে বেশ খানিকটা। কলকাতাতেও অঝোর বৃষ্টিতে হাঁসফাঁস গরমের হাত থেকে কিছুটা রেহাই মেলে। তবে বৃহস্পতিবার সকাল থেকেই উধাও সেই স্বস্তি। প্রচণ্ড গরম এবং তীব্র আদ্রতার কারণে সকাল থেকেই গলদঘর্ম অবস্থা শহরবাসীর। তবে ভারতীয় আবহাওয়া দফতরের দৈনিক রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাষ দেওয়া হয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকবে, এর ফলে তীব্র আদ্রতার হাত থেকেও কিছুটা স্বস্তি মিলবে। হাওয়া অফিস সূত্রে খবর, ক্রমশ সক্রিয় হচ্ছে দক্ষিণ- পশ্চিম মৌসুমী বায়ু। তাই কয়েকদিনের মধ্যেই হয়তো স্বাভাবিক বর্ষার বৃষ্টিতে তীব্র দাবদাহের হাত থেকে মিলতে চলেছে রেহাই।

আরও পড়ুন: ইভিএমে বারবার একই চিহ্নে বোতাম টিপে গ্রেফতার এক ব্যক্তি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *