Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
24 June 2026

বেঙ্গালুরুতে আটকে পড়া বাঙালি পরিযায়ী শ্রমিক, রোগী ও পড়ুয়ারা ফিরলেন বাড়িতে, দেখুন ফটো ও ভিডিও

লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন হাজার হাজার বঙ্গবাসী

বেঙ্গালুরুতে আটকে পড়া বাঙালি পরিযায়ী শ্রমিক, রোগী ও পড়ুয়ারা ফিরলেন বাড়িতে, দেখুন ফটো ও ভিডিও

দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া বাঙালিরা একে একে ঘরে ফিরছেন। এবার বেঙ্গালুরুতে আটকে পড়া পরিযায়ী শ্রমিক, পড়ুয়া ও রোগীদের নিয়ে একটি ট্রেন পৌঁছল পুরুলিয়া স্টেশনে। সেখানে নেমে যাত্রীরা নিজের নিজের বাড়ি ফেরেন। স্টেশনে নামার পরই প্রত্যেকের পরীক্ষা করে স্বাস্থ্য দফতর। তারপর ওষুধ ও খাবার দিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেওয়া হয়।

লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন হাজার হাজার বঙ্গবাসী। তাঁদের সবাইকে ঘরে ফেরানোর উদ্যোগ চলছে।

আরও পড়ুন: ন্যাশনাল স্কুল গেমসে বাংলার পড়ুয়াদের জয়জয়কার; ট্যুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal