Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

১ লক্ষ তরুণ-তরুণীকে নিয়ে বাংলার যুবশক্তি কর্মসূচি অভিষেক ব্যানার্জির, কী বললেন যুব তৃণমূল সভাপতি

যাঁরা নিজের এলাকা, ব্লক, গ্রাম, পাড়া কিংবা সামগ্রিকভাবে বাংলাকে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী দেখতে চান, আমাদের সঙ্গে আসুন

১ লক্ষ তরুণ-তরুণীকে নিয়ে বাংলার যুবশক্তি কর্মসূচি অভিষেক ব্যানার্জির, কী বললেন যুব তৃণমূল সভাপতি

নয়া কর্মসূচির সূচনা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। বৃহস্পতিবার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ফেসবুক লাইভে ঘোষণা করেন বাংলার যুবশক্তি নামক অভিযানের। এই কর্মসূচিতে প্রাথমিকভাবে বাংলার ১ লক্ষ যুবকে নিয়ে করোনার বিরুদ্ধে লড়াই শুরু হবে।
অভিষেক ব্যানার্জি আহ্বান জানান বাংলার সমস্ত যুবক ও যুবতীর কাছে, যাঁরা করোনাভাইরাস এবং আমপান বিপর্যয় কাটিয়ে উঠতে প্রাণপন লড়াই করছেন। অভিষেক ব্যানার্জির কথায়, আমাদের সবার সম্মীলিত প্রচেষ্টা বাংলাকে জয়ী করবে। এই কর্মসূচির জন্য বাংলার যুবশক্তি ডট ইনে নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করা যাবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছর।
অভিষেক ব্যানার্জি বলেন, রাজনীতির জায়গায় রাজনীতি থাক। ভোটের সময় রাজনীতি নিয়ে ভাবা যাবে। তাঁর কথায়, ভোট আসবে যাবে, কেউ হারবে, কেউ জিতবে। এটাই আমাদের মহান গণতন্ত্রের ঐতিহ্য। কিন্তু প্রাকৃতিক বিপর্যয় এবং করোনা বিধ্বস্ত বাংলার মানবিক পুনর্গঠনের কাজ শুরু করতে হবে এখনই। তাই রাজনীতি নয়, বরং যাঁরা নিজের এলাকা, ব্লক, গ্রাম, পাড়া কিংবা সামগ্রিকভাবে বাংলাকে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী দেখতে চান, আমাদের সঙ্গে আসুন। তাঁর কথায়, আসুন আমরা মাটির স্বার্থে লড়াই করি। সকলে মিলে চেষ্টা করলে বাংলার জয় নিশ্চিত।

শুনুন কী বললেন অভিষেক ব্যানার্জি,

আরও পড়ুন: এবার বিধানসভায় ‘ভুয়ো বিধায়ক’; নিজেকে ‘MLA’ বললেও কোন দলের জানেন না  

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal