আগামী ২৪ ঘন্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাষ জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাতেও আগামী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং অস্বস্তিকর আদ্রতার হাত থেকেও মিলবে রেহাই, এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আকাশ মেঘলা থাকার কারণে তীব্র গরমের হাত থেকেও মিলবে রেহাই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রির আশেপাশে। তবে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় ভারি বৃষ্টির সতর্কীকরণ রয়েছে। কোনও কোনও জেলায় হতে পারে অতি ভারি বৃষ্টি।
কলকাতাসহ দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাষ জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে ভারি বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি, জানাল হাওয়া অফিস

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Editor's choice
Leave a Reply