Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জোড়া ফলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, চলবে আগামী ৪৮ ঘণ্টা

নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জোড়া ফলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, চলবে আগামী ৪৮ ঘণ্টা

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ভারী বৃষ্টির সর্তকতা দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। এই জেলাগুলিতে ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে জানাচ্ছে হাওয়া অফিস। প্রবল বৃষ্টি হতে পারে কলকাতাতেও।

এই পরিস্থিতিতে গাঙ্গেয় এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত ব্যাপক বৃষ্টি হতে পারে নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া ও হুগলিতে। দক্ষিণবঙ্গের এই আট জেলাতেই ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। মঙ্গলবার কলকাতাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া উত্তরবঙ্গের কিছু জেলায় কমবে বৃষ্টির দাপট। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস।

সপ্তাহ দুয়েক ভ্যাপসা গরমের পর বৃষ্টি নেমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হবে এই নিম্নচাপ। যার প্রভাবে হতে পারে প্রবল বৃষ্টি।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য শনি ও রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জানুন কোন রুটে হবে যান চলাচল

কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৫ থেকে ৬০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে কুড়ি মিলিমিটার।

এদিকে সারা রাত ধরে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বই। সেখানে বিভিন্ন এলাকায় জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মুম্বই সহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে কঙ্কন ও গোয়া উপকূলে। আগামী কয়েকদিন গুজরাত, কেরল ও কর্ণাটক উপকূলেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal