কমনওয়েলথ গেমসের দশম দিনে আটটি সোনা পেল ভারত। মেরি কম, গৌরব সোলাঙ্কি, সঞ্জীব রাজপুত, নীরজ চোপড়া, সুমিত মালিক, ভিনেশ ফোগত, মনিকা বাত্রা এবং বিকাশ কৃষণ এদিন স্বর্ণ পদক জেতেন। শনিবার দিনের শেষে ভারতের মোট স্বর্ণ পদক হল ২৫টি। মোট পদক সংখ্যা পৌঁছেছে ৫৯ এ।
আরও পড়ুন: Corona Vaccine Update: কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন, ঘোষণা প্রধানমন্ত্রীর
ব্যক্তিগত পারফরমেন্সে ভাল করলেও পুরুষ এবং মহিলাদের হকি দল এদিন হতাশ করেছে। পুরুষদের হকি দল ১-২ গোলে এবং মহিলেদের হকি দল ০-৬ গোলে ইংল্যন্ডের কাছে হেরেছে।





Leave a Reply