Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
30 June 2026

১ অক্টোবর থেকে মিষ্টিতে লিখতে হবে এক্সপায়ারি ডেট, বেস্ট বিফোর! নির্দেশ নিয়ামক সংস্থার, দাম বাড়বে মিষ্টির, বলছেন বিক্রেতারা

খরচ অনেকটা বেড়ে যাবে ফলে মিষ্টর দামও বাড়তে পারে

১ অক্টোবর থেকে মিষ্টিতে লিখতে হবে এক্সপায়ারি ডেট, বেস্ট বিফোর! নির্দেশ নিয়ামক সংস্থার, দাম বাড়বে মিষ্টির, বলছেন বিক্রেতারা

যে কোনও অনুষ্ঠান হোক বা বাড়িতে কয়েকজনের খাবারের ব্যবস্থা। শেষ পাতে মিষ্টি ছাড়া ভাবতেই পারে না বাঙালি। এবার সেই মিষ্টি কেনার সময় দেখে নিতে পারবেন ‘এক্সপায়ারি ডেট’। আগামী ১ অক্টোবর থেকে মিষ্টিতেও লিখতে হবে ‘বেস্ট বিফোর’। নয়া নির্দেশিকায় সেকথা জানাল FSSAI। ইতিমধ্যেই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকাকে চিঠি পাঠিয়েছেন ফুড সেফটি কমিশনার।
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্যাকেটজাত নয় এমন মিষ্টির ক্ষেত্রে ট্রে-তে লিখে রাখতে হবে ‘বেস্ট বিফোর’। প্যাকেটজাত মিষ্টিতে লিখতে হবে ‘এক্সপায়ারি ডেট’। উপাদানের উপর নির্ভর করে প্রতিটি মিষ্টির ‘বেস্ট বিফোর’ নির্ধারণ করতে হবে। রসগোল্লা, রসমালাইয়ের মতো মিষ্টি দু’দিনের বেশি রাখা যাবে না। ১ অক্টোবর থেকে বাধ্যতামূলকভাবে ‘বেস্ট বিফোর’ এবং ‘এক্সপায়ারি ডেট’ লিখতে হবে মিষ্টির দোকানদারকে। এই নিয়ম কার্যকর হবে গোটা দেশে। কেন্দ্রীয় খাদ্য নিয়ামক সংস্থা এফএসএসএআইয়ের নির্দেশ, মিষ্টি যে সব ট্রেতে সাজিয়ে রাখা হয় তার গায়ে লিখতে হবে ‘বেস্ট বিফোর ডেট’। অর্থাৎ, কতদিনের মধ্যে সেই মিষ্টি খেয়ে নেওয়া উচিত।
মিষ্টি কবে তৈরি করা হয়েছে, সেটাও উল্লেখ করার জন্য সুপারিশ করেছে তারা। এতদিন যে সব মিষ্টি প্যাকেটে করে বিক্রি হয় শুধু তার কন্টেনারের উপরেই ম্যানুফ্যাকচারিং ডেট এবং কতদিনের মধ্যে সেটা খেতে হবে, তা লেখা থাকত। নতুন নির্দেশিকার ফলে মিষ্টির দাম বৃদ্ধির আশঙ্কা করছেন বিক্রেতারা।
সামনেই দু্র্গাপুজো। আর এই সময় মিষ্টির চাহিদা থাকে অনেক অনেক বেশি। মিষ্টি ব্যবসায়ীদের আশঙ্কা, নয়া নির্দেশিকার জন্য পুজোর সময় ক্রেতাদের উপর নেতিবাচক প্রভাব পড়বে। খরচ অনেকটা বেড়ে যাবে। ফলে মিষ্টর দামও বাড়তে পারে।

আরও পড়ুন: পাহাড়ে খাতা খুলল তৃণমূল, GTA ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল অনীত থাপার দল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal