Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
3 July 2026

বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে টিটাগড় থেকে ধৃত ২, রাতভর তল্লাশি বারাকপুরের বিভিন্ন জায়গায়

ধৃতদের নাম খুররম এবং গুলাব শেখ। দু’জনেরই বাড়ি টিটাগড়ে

বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে টিটাগড় থেকে ধৃত ২, রাতভর তল্লাশি বারাকপুরের বিভিন্ন জায়গায়

মণীশ শুক্লা খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল বারাকপুর পুলিশ। ধৃতদের নাম খুররম এবং গুলাব শেখ। দু’জনেরই বাড়ি টিটাগড়ে।

রবিবার সন্ধ্যায় বারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্লাকে গুলি করে খুন করা হয়। ঠিক যেখানে খুন হয়েছিলেন তার থেকে মাত্র ২০ মিটার দূরে একটি দোকান সহ আশপাশ এলাকার বহু দোকানের থেকে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ। সেই ফুটেজ এবং অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে সোমবার গভীর রাতে খুররম এবং গুলাব শেখকে পুলিশ গ্রেফতার করেছে। দু’জনেরই বাড়ি টিটাগড়ে।

ধৃতদের মধ্যে একজনের সঙ্গে নিহত মণীশ শুক্লার পুরনো শত্রুতা ছিল। ঠিক কী কারণে এই খুন তা পুলিশ তদন্ত করে দেখছে।

আরও পড়ুন: ফেক নিউজ ঠেকাতে আরও সক্রিয় কলকাতা পুলিশ, ভুয়ো খবর দেখলেই ফোন করার আবেদন

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal