Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

আর্থিক সমস্যায় ভুগছেন তাহলে আজই বাড়ি থেকে এই ৪টি জিনিস সরান

আর্থিক সমস্যায় ভুগছেন তাহলে আজই বাড়ি থেকে এই ৪টি জিনিস সরান

বাস্তু মতে নিজের বাড়িতে এমন অনেক জিনিস থাকে যেগুলো আর্থিক উন্নতির পথে প্রবল বাধা হয়ে দাঁড়াতে পারে। আর সেগুলিকে সময়মতো সরাতে না পারলে জীবনে নেমে আস্তে পারে অভাব-অনটন। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই জিনিস গুলো কি কি যা বাড়ি থেকে সরানো উচিত –

মাকড়সার জাল: বাড়ির যেকোনো শুভ কাজকে অশুভতে পরিণত করে মাকড়সার জাল। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাস্তুমতে বাড়িতে মাকড়সার জাল থাকলে তা উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন: সাইকেলে করে ঘুরে ঘুরে তুলো বিক্রি করতেন, ‘পঞ্চায়েত ২’-এর মতোই চমকপ্ৰদ ‘বিনোদের’ উত্থান 

মৌচাক: বাড়িতে মৌচাকের বাসা বাঁধলে তা কেবল ভয়ংকরই নয় এটি দুর্ভাগ্যও এবং প্রবল অভাব-অনটনের লক্ষণ।

পায়রার বাসা: বাস্তুমতে যে বাড়িতে পায়রা বাস করে সেই বাড়িতে স্থায়িত্বের অভাব থাকে অর্থাৎ সেই বাড়ির বাসিন্দারা খুব একটা ধন-সম্পদের মুখোমুখি হয় না।

কাচ ভাঙ্গা: পরিবারের বয়স্কদের মুখে শুনে থাকবেন ভাঙ্গা কাঁচে মুখ দেখা নাকি অমঙ্গল। হ্যাঁ কথাটা একেবারে বাস্তুমতে সত্যি। কখনোই ভাঙ্গা কাঁচ রাখবেন না, এটি দারিদ্র্যের লক্ষণ।

আরও পড়ুন: জেনে নিন বছরের শেষ চন্দ্রগ্রহণ কবে, কটায়, কোথায় দেখা যাবে!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Offbeat