Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
27 June 2026

কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ। মেজরসহ ৪ ভারতীয় সেনার মৃত্য, হত ২ জঙ্গি

জঙ্গিদের সন্ধানে বিপুল সংখ্যক সেনা পাঠানো হচ্ছে গুরেজ সেক্টরে

কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ। মেজরসহ ৪ ভারতীয় সেনার মৃত্য, হত ২ জঙ্গি

মঙ্গলবার সকালে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক মেজরসহ ৪ সেনা অফিসারের মৃত্যু হল কাশ্মীরের গুরেজ সেক্টরে। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২ জঙ্গিরও। ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, সোমবার গভীর রাতে কাশ্মীরের গুরেজ সেক্টরে আন্তর্জাতিক বর্ডার পার করে কম পক্ষে ৮ পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে। মঙ্গলবার ভোর থেকে সেখানেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় জওয়ানদের। দীর্ঘক্ষণ ধরে চলে এই গুলির লড়াই। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, শ্রীনগর থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে এই গুরেজ সেক্টরে পাক সীমান্ত দিয়ে সোমবার রাতে জঙ্গি অনুপ্রবেশ ঘটে। সেখানে উপস্থিত সেনা জওয়ানদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এক মেজরসহ ৪ সেনা জওয়ানের মৃত্যু হয়। বাকি জঙ্গিদের খোঁজে ব্যাপক সেনা তল্লাশি চালানো হচ্ছে। বাড়তি সেনা পাঠানো শুরু হয়েছে গুরেজ সেক্টরে।

আরও পড়ুন: অযোধ্যায় রাম মন্দির বানানোর জন্য দেওয়া হোক জমি, সুপ্রিম কোর্টে আর্জি কেন্দ্রের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *