Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 June 2026

অনির্বাণ-পত্নী মধুরিমাকে নিয়ে উঠছে হারারো মন্তব্য, তবু তাঁর নম্রতা দেখে অবাক নেটবাসী

অবশেষে বিয়েটা সেরেই ফেললেন অনির্বাণ ভট্টাচার্য। বেশ কয়েকদিন ধরেই মন ভেঙে গিয়েছিল হাজার হাজার বঙ্গ নারীদের।

অনির্বাণ-পত্নী মধুরিমাকে নিয়ে উঠছে হারারো মন্তব্য, তবু তাঁর নম্রতা দেখে অবাক নেটবাসী

অবশেষে বিয়েটা সেরেই ফেললেন অনির্বাণ ভট্টাচার্য। বেশ কয়েকদিন ধরেই মন ভেঙে গিয়েছিল হাজার হাজার বঙ্গ নারীদের। টি টাউনের মোস্ট হ্যান্ডসাম এলিজেবল ব্যাচেলর ছিলেন তিনি। পাশাপাশি অধিকাংশ মেয়েদের ওপেন ক্রাশ। ২৬ শে নভেম্বর বলা নেই কওয়া নেই হঠাৎই বিয়ে সেরে ফেললেন নিজের দীর্ঘদিনের পুরনো প্রেমিকা মধুরিমা গোস্বামীর সঙ্গে। কোন প্রকার ধুমধাম না করেই কেবল বড় ও বউ পক্ষের পরিবারের উপস্থিতিতেই বিয়ে করলেন। এমনকি বিয়ের পোশাক ছিল অতি সামান্য। লাল পঞ্জাবি ও লাল শাড়িতে রেজিস্ট্রি ম্যারেজ করেই বিয়েটা সারলেন অনির্বাণ ও মধুরিমা।

বিয়ের দিন থেকেই অনির্বাণের নারী ভক্তেরা সোশ্যাল মিডিয়ায় আচমকাই অদ্ভুত রকমের কমেন্ট করতে লাগেন। সোশ্যাল মিডিয়া জুড়ে অনির্বাণের স্ত্রীকে নিয়ে করা হচ্ছিল কুমন্তব্য। তাঁর চেহারা নিয়ে করা হচ্ছিল ট্রোল। নেটবাসীদের বক্তব্য, মধুরিমা এত মোটা কেন? অনির্বাণ এর পাশে মোটেই তাঁকে মানাচ্ছে না। আবার অনেকের বক্তব্য বিয়ের দিনে কেমন সাজ? গায়ে নেই একটাও সোনার গয়না, অক্সিডাইসের গয়না পরেই অবতার নববধূ। হাজারো একটা মন্তব্যে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন: শাড়ি ছেড়ে আরো একবার হট প্যান্টে ধরা দিলেন ‘রাণীমা’ দিতিপ্রিয়া রায়! ‘কিশমিশ’ এর গানে কোমর দুলিয়ে মন জয় করলেন অভিনেত্রী, ভাইরাল ভিডিও

তবে লোকেদের কথায় কোনদিনও কান দেননি অনির্বাণ ও তাঁর স্ত্রী। আর বিয়েটা কখনও রুপ দেখে হয় না মন দেখেই হয়। অনির্বাণের স্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যতই কুমন্তব্য উঠুক না কেন, তাঁর সততা দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। সম্প্রতি অনির্বাণের বিয়ের ভিডিও প্রকাশ্যে আসে সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই অতিথিদের উদ্দেশ্যে কিছু কথা বলেন মধুরিমা। তাঁর সেই কথা শুনেই মনে ধরে গেছে তাঁকে সকলের। চলুন দেখে নিন সেই ভিডিও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment