Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
22 June 2026

দ্বিতীয় সন্তানের নাম কী রাখতে চলছেন বেবো? সাফ জানালেন নিজের মুখেই

তৈমুর আলি খান এমন একজন ব্যাক্তিত্ব যাকে নিয়ে দিন রাত কোন না কোন খবর থেকেই যায়। বলা যায় এই ক্ষুদে সব সময়

দ্বিতীয় সন্তানের নাম কী  রাখতে চলছেন বেবো? সাফ জানালেন নিজের মুখেই

তৈমুর আলি খান এমন একজন ব্যাক্তিত্ব যাকে নিয়ে দিন রাত কোন না কোন খবর থেকেই যায়। বলা যায় এই ক্ষুদে সব সময় লাইম লাইটে থাকে। চলতি বছরের ২০ ডিসেম্বর ৩ বছরে পড়বে তৈমুর আলি খান। কিন্তু জন্মদিন নিয়েও এবার বিতর্ক পিছু ছাড়ছে না এক সেলেব ক্ষুদের। কারণ প্রথম থেকেই করিনা অ্যাঁর সইফকে তাদের সন্তানের নাম নিয়ে অনেক ঝক্কি পোহাতে হয়েছে, সেই ধারাবাহিকতা এখনো চলছে।

বলা চলে সেই বিতর্ক এখনো থামেনি। কিন্তু এবার তৈমুরের জন্মের ৩ বছর পর করিনার জীবনে আসতে চলেছে তাঁর দ্বিতীয় সন্তান। দ্বিতীয় সন্তানের নাম কি হবে সেই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। কিছুদিন আগেই নেহা ধুপিয়ার একটি টক শোয়ে দ্বিতীয় সন্তানের নাম নিয়ে খোলাখুলি কথা বলেন বেবো। তাঁর সাফ কথা তৈমুরের জন্মের পর তার নাম নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তারপর তাঁরা আর আগে থেকে কিছু ভাবার সাহস পাচ্ছেন না।

তিনি এও জানান দ্বিতীয় সন্তান আগে পৃথিবী মুখ দেখুক। তারপরেই তাঁর নাম নিয়ে ভাবনা চিন্তা করবেন সইফ এবং করিনা। কিন্তু কি নাম হবে সেই নিয়ে কোন কথা না বলতে চাওয়ার পাশাপাশি করিনা এও জানান দেন যে তাঁর দ্বিতীয় সন্তানের নাম রাখা হলে তা সাথে সাথে জনসমক্ষেও আনা হবে। অতএব এই নিয়ে চিন্তার কোন কারণ নেই। বর্তমানে প্রেগ্নেন্সির জন্য করিনা ছুটিতে আছেন কিন্তু সইফ ব্যস্ত তাঁর নতুন ছবির শুটিংএ।

আরও পড়ুন: মিঠাই কে হারাতে আসছে সান বাংলার নতুন সিরিয়াল ‘সাথী’! পর্দায় ফিরছেন জি বাংলার জনপ্রিয় নায়িকা! পর্দায় ফিরছেন সকলের প্রিয় অভিনেত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment