Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
3 July 2026

কলকাতার গলিতে বব বিশ্বাস, দেখে নিন শুটিং এর বিশেষ ছবি

শুটিংএর ফাঁকে দেখা মিলল খুনি বব বিশ্বাসের। কাহানি ছবির বব বিশ্বাসকে চেনেন না এমন বাঙালি অমিল। কিন্তু এবার নতুন

কলকাতার গলিতে বব বিশ্বাস, দেখে নিন শুটিং এর বিশেষ ছবি

শুটিংএর ফাঁকে দেখা মিলল খুনি বব বিশ্বাসের। কাহানি ছবির বব বিশ্বাসকে চেনেন না এমন বাঙালি অমিল। কিন্তু এবার নতুন ‘বব বিশ্বাস’ – এর ভূমিকায় দেখা যাবে অভিনেতা অভিষেক বচ্চনকে৷ আর শুটিংএর মাঝেই এবার কলকাতার রাস্তায় দেখা পাওয়া গেল ‘বব বিশ্বাস’ ছবির নায়ক অভিষেক বচ্চনের৷ ফাটা কপাল , কুঁচকানো শার্ট, মোটা পাওয়ারের চশমা পড়ে অভিষেককে চেনাই দায়। ২০১১ সালে মুক্তি পাওয়া এই ছবি আমাদের প্রত্যেককে আজও শিহিরিত করে। বিশেষত ছবির রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে বাঙালির আভিজাত্য। ছবিতে মূল ভূমিকায় দেখা মিলেছিল বিদ্যা বালানের। আর কুখ্যাত ঠান্ডা মাথায় খুন করতেন বব বিশ্বাস আকা শাশ্বত।

আরও পড়ুন: বসন্ত উৎসবে উদ্দাম নাচ নাচলেন ‘লক্ষ্মীকাকিমা’ অপরাজিতা আঢ্য! দেখে চোখ ফেরাতে পারছেন না অভিনেত্রীর অনুগামীরা, তুমুল ভাইরাল ভিডিও

শুটিংএর মাঝেই এদিন শোভাবাজার এলাকায় দেখা যায় অভিষেককে। অভিষেকের পাশাপাশি এ ছবিতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং ও বাংলা টেলিভিশনের অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। বেশ কয়েক মাস করোনার জন্য বন্ধ ছিলো বব বিশ্বাসের শুটিং। কিন্তু পরিস্থিতি একে একে স্বাভাবিক হতে না হতেই আবার শুরু হয়েছে শুটিং। ইতিমধ্যেই জানা গিয়েছে জোরকদমে চলছে সিনেমার বাকি শুটিং। এখন শুধু ছবি মুক্তি পাওয়ার অপেক্ষা। নতুন অবতারে আবার ধরা দেবে ভয়ানক বব বিশ্বাস।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment