Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

এ যেন এক নিখুঁত হাতের ছোঁয়া, ছবি এঁকে নেটিজেনদের মন জিতলেন নুসরাত জাহান

অভিনয়ের পাশাপাশি আরো বহু গুন রয়েছে অভিনেত্রী নুসরাত জাহানের। সম্প্রতি তিনি রাজনীতিতেও যোগ দিয়েছেন। নিজের

এ যেন এক নিখুঁত হাতের ছোঁয়া, ছবি এঁকে নেটিজেনদের মন জিতলেন নুসরাত জাহান

অভিনয়ের পাশাপাশি আরো বহু গুন রয়েছে অভিনেত্রী নুসরাত জাহানের। সম্প্রতি তিনি রাজনীতিতেও যোগ দিয়েছেন। নিজের অভিনয় জীবন এবং রাজনীতির ময়দান তিনি সুন্দর করে সামলাচ্ছেন। কিন্তু এর মাঝেই প্রকাশ্যে এলো নায়িকার আরেক প্রতিভা। সম্প্রতি সাদা ক্যানভাসে তুলির টানে গৌতম বুদ্ধর ছবি আঁকলেন নুসরত জাহান।

আর সেই ছবি দেখে বোঝার জো নেই যে এই ছবি তিনি এঁকেছেন না কোন চিত্রশিল্পী। সবাই নুসরাতের অভিনয়ের ব্যাপারটি জানতেন কিন্তু তিনি যে এতো ভালো ছবিও আঁকেন এই বিষয়টি কেউ জানতেন না। ছবিতে বুদ্ধর ছবির পাশে পাশে দেখা গিয়েছে হলুদরঙা পাতার ছবি। জানা গিয়েছে অশ্বত্থ গাছের তলায় ধ্যানে বসেই বোধি লাভ করেছিলেন গৌতম বু্দ্ধ। আর অভিনেত্রী এই ছবিতে গাছের পাতার সাথে বুদ্ধর এই বিশেষ যোগের কথাই আমাদের সামনে তুলে ধরেছেন।

আরও পড়ুন: আবারো ভিন্নরূপে টেলিভিশনে ছোট পর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী, ফের নতুন ধারাবাহিকে এখানে আকাশ নীলের জনপ্রিয় সুপারস্টার অভিনেত্রী অনামিকা চক্রবর্তী

এমনকি ইতিমধ্যেই এই ছবি নিজের ইন্সটাতেও পোস্ট করেছেন নুসরাত। ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশানে লিখেছেন, ”The world needs more colours”। আর মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ছবি ও ভিডিও। নেটিজেনদের অধিকাংশই ছবি দেখে মুগ্ধ হয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment