Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 July 2026

সেনা অফিসার্স মেসে বন্ধুর রাশিয়ান স্ত্রীকে ধর্ষণের অভিযোগ কর্নেলের বিরুদ্ধে! এফআইআর দায়ের

কানপুর ক্যান্টনমেন্ট থানায় এফআইআর দায়ের

সেনা অফিসার্স মেসে বন্ধুর রাশিয়ান স্ত্রীকে ধর্ষণের অভিযোগ কর্নেলের বিরুদ্ধে! এফআইআর দায়ের

অফিসার্স মেসে বন্ধুকে সস্ত্রীক আমন্ত্রণ জানিয়ে তাঁর রাশিয়ান পত্নীকে ধর্ষণের অভিযোগ উঠল ভারতীয় সেনার এক কর্নেলের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের কানপুরে পোস্টেড ওই কর্নেলের বিরুদ্ধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে রবিবার কানপুর ক্যান্টনমেন্ট থানায় এফআইআর দায়ের করেছেন ওই ব্যক্তি।
কানপুরের পুলিশ সুপার (পূর্ব) রাজকুমার আগরওয়াল এই এফআইআরের কথা উল্লেখ করে জানান, শনিবারই লেফটেন্যান্ট থেকে কর্নেল পদে প্রমোশন পান অভিযুক্ত সেনা অফিসার। সেই উপলক্ষ্যে তিনি একটি পার্টি দেন অফিসার্স মেসে। সেখানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন তাঁর এক বন্ধু ও তাঁর বিদেশি পত্নী। ওই সেনা অফিসার পার্টিতে বন্ধু-পত্নীর পানীয়ে চেতনানাশক মিশিয়ে তাঁকে অচেতন করে ধর্ষণ করেন বলে অভিযোগ।
এফআইআরে কর্নেলের বন্ধু উল্লেখ করেছেন, তাঁর স্ত্রী রাশিয়ান বংশোদ্ভূত। গত ১০ বছর ধরে তিনি ভারতে রয়েছেন। অভিযোগ, পার্টিতে ডেকে তাঁর পানীয়ের মধ্যে চেতনানাশক কিছু মিশিয়ে দেন ওই সেনা অফিসার। সেই পানীয়ে চুমুক দেওয়ার পরেই তিনি অচৈতন্য হয়ে পড়েন তিনি। সেই সুযোগে তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন ওই কর্নেল। স্ত্রী বাধা দিতে গেলে তাঁকে ওই ‘বন্ধু’ সেনা অফিসার শারীরিক নিগ্রহ করেন বলেও এফআইআরে উল্লেখ করা হয়েছে। গোটা ঘটনায় তীব্র শোরগোল শুরু হয়েছে সেনার অন্দরে।

আরও পড়ুন: হরিয়ানায় চালু বেসরকারী চাকরিতে স্থানীয়দের ৭৫% সংরক্ষণ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation