Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
16 June 2026

অভিষেক ব্যানার্জির কেন্দ্র ডায়মন্ড হারবারে আয়কর হানা!

নামী নির্মাণ সংস্থার অফিস ও সাইটে তল্লাশি

অভিষেক ব্যানার্জির কেন্দ্র ডায়মন্ড হারবারে আয়কর হানা!

শুক্রবার রাতে কলকাতা আসছেন অমিত শাহ। তাঁর আসার দিন সকালে ফের রাজ্যে আইটি হানা। সূত্রের খবর, ডায়মন্ড হারবারে একাধিক জায়গায় হানা দেন আয়কর আধিকারিকরা। এর আগে যখন অমিত শাহ বাংলায় এসেছিলেন, তখন কয়লা কাণ্ডে রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছিল আয়কর বিভাগ।

ফের আইটি হানা। এবার অভিষেক ব্যানার্জির নির্বাচনী ক্ষেত্র ডায়মন্ড হারবারে অভিযান চালাল আয়কর দফতর। জানা গিয়েছে, অন্যান্য জায়গার পাশাপাশি ডায়মন্ড হারবারে একটি নামী নির্মাণ সংস্থার অফিস ও সাইটে তল্লাশি চালিয়েছেন আইটি আধিকারিকরা।

কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত লালাকে খুঁজতে ক’দিন আগেই প্রায় ৪০ জায়গায় হানা দিয়েছিলো আয়কর দফতর। শুক্রবার সকালে ফের অভিযান শুরু করেন আয়কর কর্তারা। তাঁদের গন্তব্য ছিল তৃণমূল যুবর সভাপতি তথা সাংসদ অভিষেক ব্যানার্জির নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার। সেখানে একাধিক জায়গার মধ্যে কলকাতার একটি নির্মান সংস্থার অফিস ও সাইট অফিসে হানা দেয় আইটি টিম। 

আরও পড়ুন: শাহকে মধ্যাহ্নভোজ খাওয়ানো বাসুদেব বাউল হাঁটবেন মমতার পদযাত্রায়, মেয়ের পড়ার ভার নিল তৃণমূল

এই খবরটি আপডেট হলেই আমরা বিস্তারিতভাবে তা প্রকাশ করব 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal