Gold ₹144,750/10g
Silver ₹242.25/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
4 July 2026

শুভেন্দু: তোলাবাজ ভাইপো হঠাও! মোদীর হাতে তুলে দিতে হবে বাংলাকে

মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জিকে আক্রমণ শুভেন্দুর

শুভেন্দু: তোলাবাজ ভাইপো হঠাও! মোদীর হাতে তুলে দিতে হবে বাংলাকে

তোলাবাজ ভাইপো হঠাও! মোদীর হাতে তুলে দিতে হবে বাংলাকে। বহিরাগত ইস্যুতে বিজেপির মঞ্চ থেকে তৃণমূলকে একহাত নিলেন শুভেন্দু অধিকারী। বলেন, আমরা আগে ভারতীয় তারপর বাঙালি।

অমিত শাহ আমার বড়ো ভাই, করোনার সময় ২ বার খোঁজ নিয়েছেন, আমার প্রণাম। বিজেপিতে যোগ দিয়ে বললেন শুভেন্দু। দরকার হলে বিজেপির পতাকা লাগাব, বলেন তিনি।

মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহের সভা। শুভেন্দুর পাশাপাশি ৬ তৃণমূল বিধায়ক, ২ বাম বিধায়ক এবং ১ কংগ্রেস বিধায়ক। এছাড়াও বিজেপিতে যোগ দেন আরও একাধিক প্রাক্তন ও বর্তমান সাংসদ।

আরও পড়ুন: ER Mega Action Plan: হাওড়া ও শিয়ালদহে লাইনে জল জমা রুখতে মহাপ্রিকল্প পূর্ব রেলের, বসছে হাই-পাওয়ার পাম্প

শনিবার মেদিনীপুরের কলেজ মাঠে ছিল না তিল ধারণের জায়গা। দুপুর আড়াইটে নাগাদ মঞ্চে আসেন অমিত শাহ। তাঁর বসার জায়গা শুভেন্দু অধিকারীর পাশে। উপস্থিত কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অর্জুন সিংহ প্রমুখ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal