Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

সোমবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৮শে ডিসেম্বর ২০২০

সোমবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৮শে ডিসেম্বর ২০২০

মেষ রাশি (Aries): আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি আয় রোজগারে অগ্রগতির। বৈদেশিক উৎস থেকে আয় রোজগারের যোগ প্রবল। গৃহস্থালী বিষয়ে আত্মীয় স্বজন ও কুটম্বদের নাক গলানো ঠিক হবে না। অণৈতিক পন্থা অবলম্বন থেকে বিরত থাকতে হবে। সঞ্চয়ে বাধা বিপত্তি কেটে যাবে। গৃহে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন।

বৃষ রাশি (Taurus): বৃষ রাশির জাতক জাতিকার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। কর্মস্থলে ধীরে ধীরে সফল হতে শুরু করবেন। শারীরিক অবস্থা ও মানসিক অবস্থার উন্নতি আশা করতে পারেন। সামাজিক ও রাজনৈতিক কাজে গোপন ও প্রকাশ্য সকল শত্রুতা দমন করতে সক্ষম হবেন। জীবিকার জন্য বা ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে।

মিথুন রাশি (Gemini): মিথুন রাশির জাতক জাতিকার ব্যয় বৃদ্ধি পাবে। আইনগত জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রা সফল হবে। আমদানী রপ্তানী বানিজ্যে বন্দরের শুল্ক ও ভ্যাট সংক্রান্ত জটিলতা থাকবে না। প্রবাসীদের ভিসা বা আকামা সংক্রান্ত বিষয়ে অগ্রগতির আশা আছে। ট্রাভেল এজেন্সী ব্যবসায় বৈশ^য়িক মন্দার প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন: সোমবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৯শে মার্চ ২০২১

কর্কট রাশি (Cancer): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি আর্থিক ক্ষেত্রে সফলতার। বকেয়া বেতন আদায়ের চেষ্টায় অগ্রগতি হবে। ঠিকাদারী কাজে নতুন আয়ের সুযোগ আসতে পারে। ব্যবসায়ীক বিষয়ে প্রবাসী বন্ধুর সাহায্য পাওয়ার সম্ভাবনা। চাকরিজীবীরা বাড়তি আয় রোজগারের সুযোগ পাবেন। বড় ভাই বোনের বকাঝকা শুনতে হবে।

সিংহ রাশি (Leo): সিংহর জাতক জাতিকাদের দিনটি কর্মস্থলে চলতে থাকা সকল প্রতিবন্ধকতা জয়ের। পিতার সাহায্যে কর্মে প্রতিষ্ঠিত হতে পারবেন । আয় রোজগারের ক্ষেত্রে পদস্ত কর্মকর্তার সহায়তা পাওয়া যাবে। বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে আশানুরুপ সফলতার সুযোগ রয়েছে। সামাজিক ও সাঙ্গঠনিক ক্ষেত্রে প্রভাবশালী কারো সাহায্য পাবেন।

কন্যা রাশি (Virgo): কন্যা রাশির জাতক জাতিকার বিদেশ সংক্রান্ত কাজে সাফল্য আসবে। উচ্চ শিক্ষার জন্য বা জীবীকার জন্য বিদেশ যাত্রায় সকল ঝামেলার সমাধান আসন্ন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজের ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে আয় রোজগার হতে পারে। আমদানী রপ্তাণী বাণিজ্যে সফল হবেন।

আরও পড়ুন: ২০২১ কেমন কাটবে আপনার? জানুন আপনার ২০২১ এর রাশিফল

তুলা রাশি (Libra): তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক ঝুঁকি কমে আসবে। পাওনাদারের জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। বন্ধু বা আত্মীয়র অসুস্থতার সংবাদ পাবেন। রাস্তাঘাটে সাবধানে ও নিরাপদে চলাফেরা করুন। শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়া না করে ধৈর্য্য ধারন করলে অধিক সুফল আশা করা যায়।

বৃশ্চিক রাশি (Scorpio): বৃশ্চিক রাশির জাতক জাতিকার ব্যবসা বাণিজ্যে অনাকাঙ্খীত জটিলতার আশঙ্কা। সাংসারিক বিষয়ে জীবন সাথীর সাথে চলতে থাকা জটিলতা দূর করতে চেষ্টা করুন। অংশিদারী ব্যবসায় ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে থাকবে। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি । দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন।

ধনু রাশি (Sagittarius): ধনু রাশির জাতক জাতিকার শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। কর্মক্ষেত্রে অনাকাঙ্খীত শত্রুতা কমাতে সক্ষম হবেন। কাজের লোক বা অধিনস্ত কর্মচারীদের সাহায্য লাভ। ব্যবসায় গোপন ও প্রকাশ্য শত্রুতা কমে যাবে, তবে ঠিকাদারী কাজে গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করুন। সহকর্মীদের দ্বারা বিরোধিতার আশঙ্কা।

মকর রাশি (Capricornus): মকর রাশির জাতক জাতিকার সৃজনশীল কাজে আশানুরুপ অর্থ রোজগারের সুযোগ আসবে। রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি দূর হয়ে যাবে। প্রবাসী কারো সাথে প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন। অনৈতিক সম্পর্কে জড়ালে মান সম্মানের হানি ও শারীরিক ভাবে লাঞ্চিত হতে হবে। শিল্পী ও কলাকুশলীদের দূর্ণাম বিষয়ে সতর্কতা প্রয়োজন।

কুম্ভ রাশি (Aquarius): কুম্ভ রাশির রাশির জাতক জাতিকাদের সাংসারিক ক্ষেত্রে চলতে থাকা সকল বৈরিতার অবশান হতে থাকবে। পিতা মাতা ও ভাই বোনের সাহায্য পাবেন। গৃহ,ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে প্রবাসী আত্মীয়র সাহায্য পাওয়ার যোগ। আত্মীয় বিরোধের অবশান হতে শুরু করবে। বিদেশ গমনে বাল্য বন্ধুর সাহায্য পাওয়ার আশা।

মীন রাশি (Pisces): মীন রাশির জাতক জাতিকার বিদেশ থেকে সাফল্যের সংবাদ লাভ। পত্রিকা বা গনমাধ্যমে প্রচার প্রচারণা চালাতে পারবেন। নিজের সৃজনশীল লেখালেখি বা গবেষণামূলক কাজের জন্য সম্মানিত হবেন। সাংসারিক জীবনে ছোট ভাইকে বিদেশে প্রেরণে সফলতা। অনলাইন প্রকাশ প্রকাশনা বা ক্রয় বিক্রয়ে লাভ হবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope