Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
18 June 2026

২০২১ কেমন কাটবে আপনার? জানুন আপনার ২০২১ এর রাশিফল

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা দিন চোদ্দ কাটতেই বিদায় নেবে ২০২০। বলা চলে বছর টা শেষ হওয়ার জন্য বহুদিন ধরে

২০২১ কেমন কাটবে আপনার? জানুন আপনার ২০২১ এর রাশিফল

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা দিন চোদ্দ কাটতেই বিদায় নেবে ২০২০। বলা চলে বছর টা শেষ হওয়ার জন্য বহুদিন ধরে অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ববাসি। চলতি বছরে করোনার কারণে প্রত্যেকেই দিনের পর দিন ঘরে বন্দী অবস্থায় ছিলেন। দিন রাত কেটেছে মৃত্যু আতঙ্কে। তাই বছর যেতেই বাঁচে প্রত্যেকেই। কিন্তু আপনার আগামী বছরটা কেম কাটতে চলেছে জানাবে আপনার রাশিই…। চলুন দেখা যাক

বৃষ: প্রথমেই আসা যাক এই রাশির জাতক বা জাতিকাদের কথায়। এই জাতকদের জন্য নতুন নতুন অনেক খবরই আনবে আগামী বছর। কেরিয়ারের বৃদ্ধির ক্ষেত্রে এই বছর দেবে অনেক সুখবর। ২০২১ সালে প্রেম, দাম্পত্যজীবন খুবই সুখে কাটবে। পাশাপাশি কেরিয়ার গড়ার খেত্রেও আসবে আমূল পরিবর্তন।

মেষ: এই রাশির জাতক বা জাতিকাদের জন্য বছরের শুরুতেই থাকবে নানা সুখবর। কাজের দিক থেকেও উন্নতির যোগ রয়েছে, আর্থিক দিকে প্রবল উন্নতি রয়েছে। আর যারা প্রেম করছেন তাদের প্রেমভাগ্যও সুন্দর থাকবে। সব মিলিয়ে পরিবার এবং বাকিদের ভালোই সময় কাটবে।

আরও পড়ুন: রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৭ই মার্চ ২০২১

মিথুন: এই রাশির জাতকদের বা জাতিকাদের ক্ষেত্রে আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে ভালো সময় ২০২১। আর যারা নতুন করে কাজ শুরু করতে চান তাদের ক্ষেত্রেও এই বছর ভালো কাটবে। যাঁরা বিয়ে করতে চাইছেন তাদের বিবাহিত জীবন ও সুখের হবে।

কর্কট: এই রাশির জাতক বা জাতিকাদের ২০২১ হাত খরচ প্রবলভাবে বাড়তে থাকবে। কিন্তু বছরের মাঝখানে আস্তে আস্তে হাল ফিরবে। আর যারা প্রেম করছেন তাদের একটু সমস্যা দেখা দিতে পারে। যারা কেরিয়ার নিয়ে ভাবছেন তাদের জন্য সুখবর, কেরিয়ারে স্থায়িত্ব আসবে ২০২১ সালে।

সিংহ: এই রাশির জাতক বা জাতিকাদের কেরিয়ার ও বিবাহিত জীবনের মধ্যে একটি বড় সংঘাত আসতে পারে। এমনকি পরিবারের সাথেও নানা সমস্যা হতে পারে সেইক্ষেত্রে সামনা সামনি সব সমস্যা মেটাতে হবে।

আরও পড়ুন: শুক্রবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৮ ডিসেম্বর ২০২০

কন্যা: কন্যা রাশির জাতক বা জাতিকাদের আগামী বছর ভালোই কাটবে, বিশেষত পরিস্থিতির সদ্ব্যবহার করতে হবে। কাজের দিক থেকে ভালো সময় কাটবে, তবে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করতে হবে।

তুলা: এই রাশির জাতক বা জাতিকাদের অনেক কম বাধা বিপত্তি পার হতে হবে এই ২০২১ সালে। কাজের জায়গায় উন্নতি, বেতন বাড়বে। কিন্তু পরিবারে অনেকের শারীরিক সমস্যা দেখা দেবে সেইক্ষেত্রে তাদের সাহায্য করতে হবে। আর কাজের জায়গায় নিজেকে সবসময় প্রমাণ করতে হবে যে আপনাই সেরা।

বৃশ্চিক: এই রাশির জাতকদের বা জাতিকাদের আর্থিক দিক থেকে অনেক উন্নতি হবে আগামী বছরে। আর অবিবাহিতরা এই বছর বড় কোনও সুখবর পেতে চলেছেন। আর কাজের দিক থেকেও এবছর সবার বেশ উন্নতি হতে চলেছে।

ধনু: এই রাশির জাতক বা জতিকাদের সব দিক থেকেই আগামি বছর উন্নতির যোগ রয়েছে। বলা চলে কাজের দিক থেকে এবং কেরিয়ারের দিক দিয়ে বহু ক্ষেত্রে সৌভাগ্য পেয়ে উন্নতির রাস্তায় হাঁটবেন। কাজের দিক থেকে আরো উন্নতির যোগ থাকবে। পরিবার বন্ধুদের সাথে ভালো সময় কাটলেও শরীরের দিকে একটু যত্ন নিতে হবে।

মকর: এই রাশির জাতকদের বা জাতিকাদের আর্থিক দিক দিয়ে একটু সতর্ক থাকতে হবে। পড়ুয়াদের জন্য ভালো গেলেও কাজের দিক থেকে একটু সতর্ক থাকতে হবে।

কুম্ভ: এই রাশির জাতকদের বা জাতিকাদের জন্য বছরের শুরুটা খারাপ হলেও পরের দিকে তা ভালোই হবে। আর যারা কাজ করছেন তাদের মন দিয়ে কাজ করতে হবে। কিন্ত অবিবাহিতদের জীবনে নতুন কেউ আসতে পারে।

মীন: এই রাশির জাতকদের বা জাতিকাদের সামাজিক ভাবে উন্নতি দেখা যাবে। কিন্তু কাজের দিকে আরো চাপ বাড়বে। সব মিলিয়ে ভালোই কাটবে, জীবঞে নতুন কেউ আসতে পারে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope