ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। আগামী ১৫ ও ১৬ মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক কর্মী সংগঠন। ব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে আপত্তি জানিয়ে ইতিমধ্যেই পথে নেমেছে ব্যাঙ্ক কর্মীদের বিভিন্ন সংগঠন। এবার টানা দুদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক।
আরও পড়ুন: পিআরসি ইস্যুতে অগ্নিগর্ভ অরুণাচল, কংগ্রেস-বিজেপির দায় ঠেলাঠেলি
এবারের বাজেটে বেসরকারিকরণের উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আরও ২ টি ব্যাঙ্ককে বেসরকারি হাতে তুলে দেওয়ার ঘোষণা করেছেন তিনি। মূলত তারই প্রতিবাদে লাগাতার দুদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক বলে জানা যাচ্ছে।




