চলছে ভালবাসার সপ্তাহ। আর সেই ভালবাসার সপ্তাহকে সাক্ষী রেখে সম্পর্কের অফিশিয়াল পরিণতি দিলেন আমির-কন্যা ইরা খান। জিম ট্রেনার নুপূর শিখের সঙ্গে নিজের ভালোবাসার কথা নেটদুনিয়ায় প্রকাশ্যে আনলেন ইরা খান।
বৃহস্পতিবার অর্থাৎ প্রমিস ডে-তে ভালোবাসার মানুষের সঙ্গে একাধিক ছবি অ্যালবাম করে ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করলেন তিনি। ছবির ক্যাপশনে লিখলেন, “It’s an honors to make promises with and to you.” অর্থাৎ তোমাকে প্রতিশ্রুতি দিয়ে আমি নিজেকে সম্মানিত বোধ করছি।
ইরান এই ইনস্টাগ্রাম পোস্টে ভালোবাসা জানিয়েছেন ফাতিমা সানা শেখ, কর্ণবীর ভোহরার মতো তারকারা।
সম্প্রতি, ইরা খান ইনস্টাগ্রাম মারফত একটি ভিডিও শেয়ার করে সেখানেই জানান, তিনি মানসিক অবসাদগ্রস্ত। গতবছর প্রকাশ করেছিলেন যে তিনি গত চার বছরের বেশি সময় ধরে হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন। তবে অন্ধকারের কালিমা ঘুচিয়ে ভালোবাসার মানুষের হাত ধরে আলোর পথে হাঁটতে শুরু করেছেন আমির-কন্যা ইরা।